বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আইন শৃঙ্খলার অবনতি

সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল

আবুল কাসেম: গোপন তথ্যপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সাতক্ষীরায় জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেট চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে গিয়ে শেষ হয়।

আষাড়ের শেষ দিনে অঝোর ধারায় বৃষ্টির মধ্যেও বিপুল সংখ্যক নেতা-কর্মীর স্বত:স্ফূর্ত অংশগ্রহণ ও শ্লোগান বিক্ষোভ মিছিলকে প্রাণবন্ত করে তোলে।

মিছিলে নেতৃত্বে ছিলেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এস কে এম আবু রায়হান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আছিফ ইকবাল, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মনজুরুল আলম বাপ্পি, সদস্য সচিব সোহেল রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাজী আইয়ুব আলী, সদস্য সচিব শাহীন ইসলাম, ছাত্রনেতা জেডএম মাসুদ খান অর্ঘ্য, আসিফ মাহমুদ রিপন, শেখ ফারহান মাসুক, হেলাল হোসেন, ইমদাদুল হক ছোট বাবু, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদ আলম, সাধারণ সম্পাদক মোল্লা সাজউদ্দিন, সিটি কলেজ ছাত্রদলের সভাপতি হেদায়েত হোসেন হৃদয় ও সাধারণ সম্পাদক নাঈমুর রহমান প্রমুখ।

বিক্ষোভ মিছিলে ‘দিল্লি গেছে স্বৈরাচার- পিন্ডি যাবে রাজাকার, মুনাফিকের ঠিকানা-এই বাংলায় হবে না, স্বৈরাচার আর রাজাকার- মিলে মিশে একাকার’সহ বিভিন্ন ধরণের স্লোগান দিয়ে মিছিলটি মুখরিত করে তোলে দলের নেতাকর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ