শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা শহর ছাত্রদল এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালির আয়োজন করে।

শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের নেতৃত্বে র‍্যালিটি শুক্রবার বিকাল ৪টায় চিত্ত ময়রার মোড় থেকে শুরু হয়ে সাতক্ষীরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকার ইজি শো রুমের সামনে শেষ হয়।

এসময় র‍্যালিতে উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন কোরাইশী, আহ্বায়ক সদস্য আরিফুল ইসলাম ও নয়ন ইসলাম। এছাড়াও সদর থানা ছাত্রদলের আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ ও নাফিজ, বল্লী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক খালিদ হাসান ও শান্ত হোসেন, সাতক্ষীরা মিশন মাদ্রাসার আমিনুর রহমান, আলিয়া মাদ্রাসার নোহা, সাতক্ষীরা সিটি কলেজের রুবাই, ২নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন ও সহ-সভাপতি মো. আসলাম হোসেন।

এছাড়াও উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন আবির হোসেন, সোহাগ ও ওমর ফারুকসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীরা।

র‍্যালির শেষে বক্তব্য প্রদানকালে মো. শাহিন ইসলাম বলেন, “ইনশাআল্লাহ, বিগত দিনের মতো ভবিষ্যতেও আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা শহর শাখা রাজপথে অগ্রণী ভূমিকা পালন করবে।”

এদিন সাতক্ষীরার রাজপথে ছাত্রদলের বর্ণাঢ্য আয়োজন সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী