বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন বিষয়ক কর্মশালা

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: সাতক্ষীরায় জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরায় জার্মান ভিত্তিক সংস্থা বিএমজেড ও ওয়েলহাঙ্গারহিলফি (ডবলুএইচএইচ) এর অর্থায়ণে ক্রিয়েটিভ পাথওয়েজ ও আনন্দ এর আয়োজনে “জলবায়ু অভিযোজন ও টেকসই জীবিকায়ন” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় নিরাপদ পানি, স্যানিটেশন, কৃষি ও বর্জ্য অপসারণ, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার (উপ সচিব) মাশরুবা ফেরদৌস।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় আমাদের প্রয়োজন দীর্ঘমেয়াদি অভিযোজন পরিকল্পনা ও পরিবেশবান্ধব জীবিকার বাস্তবায়ন।

আনন্দ এনজিও এর প্রজেক্ট ম্যানেজার মোঃ আমিরুল ইসলাম এর সঞ্চালন বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, ডাব্লু এইচ এইচ-এর হেড-অফ-প্রজেক্ট মোঃ জিয়াউল হক, মিল কো- অর্ডিনেটর মোঃ আলমগীর আহমেদ, কনসালটেন্ট মোহন কুমার দাস, সাতক্ষীরা পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ লিয়াকত আলী প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, উপকূলীয় জেলাসমূহের মধ্যে সাতক্ষীরা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এখানে টেকসই জীবনব্যবস্থার জন্য প্রয়োজন স্থানীয় বাস্তবতা অনুযায়ী পরিকল্পনা, কৃষির আধুনিকায়ন, বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি এবং সচেতনতা বৃদ্ধি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ