সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন


বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শহরের রয়েল প্লাস কনভেনশন হলরুমে মঙ্গলবার সন্ধ্যায়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তরুণ দলের সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক আবুল বাসার। এসময় আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি এইচ আর মুকুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দুদায়েত খান অর্ঘ। জেলা তাতীদলের সাধারণ সম্পাদক সাহেব আলী, জাতীয়তাবাদী ক্রীড়া দলের সভাপতি মীর তাজুল ইসলাম রিপন। মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সালেকা হক কেয়া, সাইবার দলের সভাপতি এস আই আশা, ছাত্রদল নেতা আহমেদ জুয়েল, সময় উপস্থিত ছিলেন জয়নাল মল্লিক, এস এম ইব্রাহিম খলিল, রবিউল ইসলাম, ফেরদৌস, আলমগীর হোসেন, ইসরাফিল হোসেনসহ তরুণ দলের বিভিন্ন পর্যায় এর নেতৃবৃন্দ। অতিথি বৃন্দরা বক্তব্যে বলেন জাতীয়তাবাদী তরুণ দলের প্রতিষ্ঠা ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার হাতে গড়া তরুণ দল দেশের মধ্যে অন্যতম দল। তরুণদল সব সময় রাজপথে থাকবে শুধু তাই নয় আগামী দিন সকল বিএনপির প্রোগ্রামে তরুণ দলের ভূমিকা লক্ষনীয় ভাবে থাকবে। অনুষ্ঠান পরিচালনা করেন বিএনপি নেতা আব্দুল হামিদ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন
দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ইনতেফা কোম্পানির পক্ষ থেকে মাছচাষীদের নিয়ে আধুনিক মাছচাষ বিষয়ক প্রশিক্ষনবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরা জেলাবিস্তারিত পড়ুন


