মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা

শাহ জাহান আলী মিটন, সাতক্ষীরা: জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আসিফসহ সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) আস্কারপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে কাটিয়া শাহী মসজিদে যোহরের নামাজ শেষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আস্কারপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আরাফাত হোসাইন এর সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন শাহী মসজিদের খতিব মুফতি হাফিজুর রহমান।
আস্কারপুর শহীদ আসিফ আদর্শ বন্ধু মহল সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহাইল মাহাদীন এর সঞ্চালনায়
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন হাফেজ আব্দুর রকিব ও নাতে রাসুল (সা.) পেশ করেন হাফেজ তামিম ইকবাল।
এ সময়ে আরো বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থানে সাতক্ষীরার শহীদ আসিফের ছোট ভাই রাকিবুল হাসান, সংগঠনের উপদেষ্টা অর্ঘ্য বিন জুয়েল, সহ-সভাপতি ইমামুল হাসান, আল মামুন, সাধারণ সম্পাদক রাকিবুল মোড়ল, কোষাধ্যক্ষ মুজাহিদুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও দেশব্যাপী ন্যায়-অন্যায়ের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় তরুণ সমাজ, মসজিদ কমিটির সদস্য, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ও সাংবাদিক বৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন