সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ


সাতক্ষীরায় সন্ত্রাসী হামলায় নিহত আব্দুর রকিব ঝনুর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের শ্রীডাঙ্গা মোড়ে এলাকাবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে স্থানীয় বাসিন্দা ও নিহতের স্বজনরা বক্তব্য দেন।
বক্তব্য রাখেন, নিহতের পিতা আব্দুর রশিদ, চাচাতো ভাই আশরাফুল আলম ডাবলু, চাচা সামছুর রহমান, স্ত্রী মর্জিনা খাতুন,ভাবি হোসনেয়ারা, চাচাতো ভাই ফয়ছাল আহম্মেদ, ছোট ভাই বিল্লাল।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার দিন জাহিদ, নজরুল, মনজুরুল আলম বাপ্পি, পায়রাডাঙ্গার রিফাতসহ আরও ৫০/৬০ জন ত্রাস সৃষ্টি করে ঝনুর ওপর হামলা চালায়। হামলায় গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে আব্দুর রকিব ঝনুর মৃত্যু হয়।
বক্তারা আরো বলেন, এ ঘটনায় মামলা হলেও মামলার অধিকাংশ আসামি এখনো গ্রেপ্তার হয়নি। রাজনৈতিক পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে । একই সঙ্গে নিহতের পরিবারকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেওয়ার অভিযোগও করেন তারা।
সমাবেশ থেকে বক্তারা হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আদালতের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা পুলিশ প্রশাসনের পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধনে নিহত ঝনুর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। বক্তারা বলেন, একজন সন্তান ও ভাইকে হারানোর বেদনা নিয়ে তারা দিন কাটাচ্ছেন; তাদের একমাত্র দাবি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার। পরিশেষে বক্তারা, মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায়বিস্তারিত পড়ুন


