শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডাকাতির প্রস্তুতি কালে অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ

সাতক্ষীরা বাইপাস সড়কে ডাকাতির প্রস্তুতি কালে দেশী অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত ২টার দিকে বাইপাস সড়কের লাবসায় এআটকের ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন পিরোজপুর জেলার বড়বিড়াল ঝুড়ি এলাকার আবুল বাশার হাওলাদারের ছেলে মোঃ রুবেল (৩৫), গোপালগঞ্জের কোটালীপাড়ার নয়াকান্দি এলাকার মৃত হোসেন হাওলাদারের ছেলে মোঃ নাসির হাওলাদার (৪৮), খুলনা রুপসা রাজাপুর দেয়াড়ার আইজুল হাওলাদারের ছেলে মোঃ পারভেজ রানা ওরফে খোকন (৩৫), পিরোজপুর জেলার মাঠবাড়িয়া হোতখালির এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে মোঃ আঃ কুদ্দুস মিয়া (৫২), খুলনা রুপসা এলাকার মোঃ হামেদ হাওলাদারের ছেলে মোঃ শহিদুল হাওলাদারকে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান জানান,থানার বিশেষ অভিযান টিমের এসআই মোঃ সাইদুজ্জামান, মোঃ ইয়ার আলীদের সহায়তায় রাত্র আড়াই ঘটিকায় সাতক্ষীরা থানাধীন লাবসা ইউপি দেবনগর সাকিনস্থ আসাদ মেম্বরের ঘেরের উত্তর পাশে বাইপাস ব্রিজের উপর হতে দেশীয় অস্ত্রসহ ৫ জনকে গ্রেফতার করাহয়েছে।

তাদের কাছ থেকে হতে একটি লোহার বাট যুক্ত লোহার দা, যাহা বাট সহ লম্বা অনুমান ১৪ ইঞ্চি লম্বা, একটি কাঠের বাট যুক্ত ছুরি, যাহা বাট সহ লম্বা ১৫ ইঞ্চি, একটি কাঠেরবাট সহ লোহার ছুরি, যাহা লম্বা ১৮ ইঞ্চি, একটি লোহার রড, যাহা লম্বা অনুমান ২৫ ইঞ্চি, একটি লোহার রড যাহা লম্বা অনুমান ২৬ ইঞ্চি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি মামলা দিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ কারা হয়েছে বলেও জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ

সাতক্ষীরা-২ এর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের আমাদের সকলকেবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি : প্রতিবন্ধকতা যেন জীবনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে এইবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনওর সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়
  • সাতক্ষীরায় ৬৩ চালককে প্রশিক্ষণ ও সচেতনতামূলক রোড শো
  • সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার চিমনি ধ্বংস
  • সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ
  • সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি
  • নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল