বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে সি এস ই কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক সভা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলে সি এস ই কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) ডি বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষকের অফিস কক্ষে স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল এর সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কারিগরি সহায়তায় গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডা এর অর্থায়ণে উত্তরন এর ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রকল্পএর বাস্তবায়নে বিদ্যালয় ভিত্তিক সি এস ই কারিকুলাম বাস্তবায়ন বিষয়ক সভায় উপস্থিত ছিলেন ডি.বি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও এস এম সি কমিটির সদস্যরা।

এসময় আরো উপস্থিত ছিলেন উত্তরন ইয়ুথ এ্যাম্পাওয়ার্ড প্রকল্পের সিনিয়র কমিউনিটি ফ্যাসিলিটেটর রুমিচা খাতুন, কমিউনিটি ফ্যাসিলিটেটর রুহুল কুদ্দুস ও ইলিয়াস হোসেন প্রমুখ।

এমসয় বক্তারা বলেন, বাল্য বিবাহ একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি সমাজ থেকে দুর করতে না পারলে চরম সামাজিক অবক্ষয় দেখা দেবে।বাল্য বিবাহে অর্থনৈতিক কুফল ও শিক্ষা ক্ষেত্রে এর প্রভাব বন্ধ করতে সকলকে সচেতন করেত হবে। গ্রুপ ওয়ার্কের মাধ্যমে উপযুক্ত বিষয়ে করনীয় ঠিক করে পদক্ষেপ নিতে হবে। সহকারি শিক্ষক সুকুমার সরকার বলেন, জেন্ডার ভিত্তিক সহিংসতা আগেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে। কিভাবে এই জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ করা যায় সে বিষয়ে কাজ করতে হবে।

সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, যে সকল উন্নয়ন সংস্থা সাতক্ষীরা তথা দক্ষিণ অঞ্চলে কাজ করে তার মধ্যে অন্যতম হলো উত্তরণ। সকলকে নিয়ে সি এস ই কারিকুলাম বাস্তবায়ন করতে হবে। কাউকে বাদ দিয়ে কারিকুলাম সেক্সুয়্যালিটি এ্যাডুকেশন বাস্তবায়ন করা সম্ভব হবে না। বর্তমান সরকার এ বিষয়ে যথেষ্ট আন্তরিক। পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পলাশ কুমার বলেন, বর্তমানে শুধু মাত্র মেয়েরা নয় ছেলেরাও সহিংসতার শিকার হচ্ছে। সুতরাং সেক্সুয়ালিটি কারিকুলাম সকলের জন্য। সভাপতি উত্তরণ সহ মাঠ পর্যায়ে যেসব কর্মী ও ভলেন্টিয়ার কাজ করে তাদের জীবন মান উন্নত হয় তাতে সকলের নজর দিতে হবে এবং সেক্সুয়্যালিটি শিক্ষা সকলের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন শিক্ষক স্মার্ট বিদ্যালয় ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশ, সহকারি শিক্ষক আবুল হাসান, লুৎফুননেসা ডালিয়া, রমেশ সরকার, পল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ের স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য আবু তৈয়ব, রাজু আহম্মেদ, সন্দীপ মল্লিক, ময়না রানী মন্ডল প্রমুখ। এ সময় কমিটির সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী