শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় তরুন নারীদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রকল্প অফিসে তরুন নারীদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে বৃহস্পতিবার (১৬ মে) ওয়াইডব্লিউইই প্রকল্পের মাধ্যমে ব্রেকিং দ্য সাইলেন্স প্রকল্প অফিসে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

তরুন নারীদের উদ্যোক্তা উন্নয়ন প্রমিক্ষণে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর নির্বাহী অফিসার মো. শোয়াইব আহমাদ। এসময় আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ও দেবহাটা উপজেলার বিভন্ন ইউনিয়নের তরুন নারী উদ্যোক্তাগণ।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, ব্রেকিং দ্য সাইলেন্স এর ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম।

তরুন নারী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালায় তরুন নারীরা কিভাবে ব্যবসায়ের সাথে যুক্ত হবে, ব্যবসায়ের চ্যালেঞ্জ কি, কিভাবে বাজার লিংকেজ করবে, কোন ধরণের পন্য বাজারে চাহিদা আছে এবং সর্বশেষ তরুন নারী উদ্যোক্তাদের নিয়ে বিজনেস প্লান তৈরি করা হয়।

সমগ্র প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন, ওয়াইডব্লিউইই প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. মেহেদী হাসান, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শেখ সোহেল মাহমুদ ও কমিউনিটি মোবিলাইজার রুবিনা খাতুন।

একই রকম সংবাদ সমূহ

আদালতের রায় অমান্য করে জমি দখলের পাঁয়তারা ও হুমকির মুখে নিঃস্ব ব্যবসায়ী পরিবার

ল্যান্ড সার্ভে আপিল ট্রাইবুনাল কোর্টের চূড়ান্ত রায় পাওয়া সত্ত্বেও আদালতের আদেশ অবজ্ঞাবিস্তারিত পড়ুন

লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে হবে: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল

মানবতাবাদ, অসাম্প্রদায়িক চেতনা, সাম্য ও সম্প্রীতির বার্তা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ
  • নজরুল-চেতনায় শাণিত মাদ্রাসার আঙিনা: সাতক্ষীরায় সুর ও ছন্দের মেলবন্ধন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও বেকারি ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা
  • অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার সেলিমুর রহমান আর নেই
  • সাতক্ষীরায় জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়নে ‘রাইজ’ প্রকল্পের অবহিতকরণ সভা
  • তালায় শিক্ষার্থীদের মাঝে ৮০টি সাইকেল বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে সাতক্ষীরায় হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় এডিসি রিপন বিশ্বাসের অপসারণের দাবিতে আইনজীবীদের মানববন্ধন
  • নিরাপদ সড়ক নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব, সাতক্ষীরায় ৪ পেশাদার চালককে সম্মাননা
  • সাতক্ষীরায় ইসলামী ব্যাংক হাসপাতালের আয়া মনজিরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনা
  • সাতক্ষীরায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রোড শো