শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় তালাকপ্রাপ্ত স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরা প্রতিনিধি: তালাকপ্রাপ্ত স্ত্রীর দায়েরকৃত মিথ্যা মামলা ও পুলিশি হয়রানি থেকে বাঁচার জন্য সংবাদ সম্মেলন করা হয়েছে। রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে সাতক্ষীরার কালিগঞ্জের ব্রজপাটুলি গ্রামের আজগার আলীর ছেলে জাহিদুল ইসলাম তুহিন এ সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি। ২০২১ সালের ২০ মার্চ দেবহাটার আস্কারপুর গ্রামের নূর হোসেনের মেয়ে আকলিমা খাতুনের সাথে দেড় লাখ টাকা কাবিনে তার পারিবারিকভাবে বিয়ে হয়। আলিফ হাসান নামে তাদের তিন বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

তার (তুহিন) বাবা ও মাকে বাড়িতে রেখে তাকে নিয়ে তার স্ত্রী অন্যত্র বাসা ভাড়া নিয়ে থাকতে বললে তিনি রাজী হননি। এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে প্রায়ই বিরোধ লেগে থাকতো। একপর্যায়ে ২০২৩ সালের ১১ অক্টোবর স্ত্রী আকলিমা একমাত্র সন্তান আলিফকে নিয়ে বাপের বাড়িতে চলে যায়। যাওয়ার সময় সে সংসার করবে না বলে যায়।

বিষয়টি নিয়ে তিনি শ্বশুরবাড়ির লোকজনকে অবহিত করেও লাভ না হওয়ার একপর্যায়ে তিনি ২০২৩ সালের ১৪ নভেম্বর কাবিনের এক লাখ ৬০ হাজার টাকাসহ ডাকযোগে স্ত্রীকে তালাকনামা পাঠান। সে তালাকনামা না গ্রহণ করে ওই বছরের ৩ ডিসেম্বর সাতক্ষীরার আমলী আদালত-৭ এ তাকে, তার মা রাজিয়া বেগম ও ভগ্নিপতি লাভলু মোল্লার নাম উল্লেখ করে যৌতুক আইনে সিআর-২৫৫/২৩ নং মামলা দায়ের করে।

মামলায় তার কাছে নগদ টাকা ও মালামালসহ আট লাখ ৫৫ হাজার ২১১ টাকা দাবি করে। ঘটনার সত্যতা না পাওয়ায় চলতি বছরের ৭ জানুয়ারি‘২৫ আদালত তাদেরকে ওই মামলা (টিআর-৯৯/২৪) থেকে খালাস দেয়। ওই মামলা থেকে খালাস পাওয়ার আগেই আকলিমা তার নামে ২০২৪ সালের ২১ মার্চ পারিবারিক আদালতে ৬/২৪ নং মামলা করে।

পারবিবারিক মামলায় আদালত তার বিরুদ্ধে গত বছরের ৩০ অক্টোবর এক লাখ ৬৮ হাজার টাকা রায় ও ডিক্রি জারি করে। একইসাথে ছেলেকে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়ার নির্দেশনা দেয়। পরবর্তীতে ০৪/২৫ নং জারি মামলায় আদেশ অনুযায়ি তিনি আদালতে ওই টাকা পরিশোধ করেন। ছেলেকে প্রতি মাসে টাকা দিয়ে যাচ্ছেন তিনি।

সংবাদ সম্মেলনে আরো উল্লেখ করা হয় পারিবারিক মামলা শেষ হওয়ার আগেই আকলিমা তার বিরুদ্ধে ২০২৪ সালের ১৬ এপ্রিল সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন-১৪৪/২৪ নং মামলা করে। আগামি ৯ এপ্রিল‘২৫ আদালত হাসপাতালের ডাক্তারি সনদ প্রাপ্তির জন্য দিন ধার্য আছে।

এরপরও তাকে হয়রানি করতে আকলিমা তার কাছে ফ্রিজ ও শোকেসসহ বিভিন্ন জিনিসপত্র দাবি করে কালিগঞ্জ থানায় মিথ্যা অভিযোগ করে। থানার উপ-পরিদর্শক জাহিদ হোসেন গত ১৬ মার্চ তাকে তার কর্মস্থল থেকে ডেকে থানায় নিয়ে যায়।

তিনি আকলিমার অভিযোগের কপি তার কাছে বা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে চাইলে তারা না দিয়ে জিনিসপত্র দিয়ে দিতে বলেন। তিনি যৌতুকের মামলাসহ সকল মামলার বিবরণ পুলিশ কর্মকর্তাদের অবহিত করলেও পুলিশ আকলিমার সাথে বিশেষ সম্পর্ক তৈরি করে তাকে হয়রানি করে চলেছে।

এমনকি গত ২৭ মার্চ‘২৫ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে মোবাইল ফোনে থানায় তার সঙ্গে দেখা করার জন্য চাপ সৃষ্টি করেছেন। এমতাবস্থায় তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন।

তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে তালাকপ্রাপ্ত স্ত্রী আকলিমা খাতুন ও পুলিশের হয়রানির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাসহ প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড

বাড়িতেই মজুত ছিল নকল ও ভেজাল সার-কীটনাশক। র‌্যাবের অভিযানে প্রায় ৫ লাখবিস্তারিত পড়ুন

তরুণদের ২০ লাখ টাকা ঋণ: আবেদন যেভাবে, ফরম পাবেন যেখানে

তরুণদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা, কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং গ্রামীণ অর্থনীতিকে আরওবিস্তারিত পড়ুন

বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় গঠিত স্টার্টআপ তহবিল থেকে প্রতি বছরবিস্তারিত পড়ুন

  • জেলা পর্যায়েও সাইবার ইউনিট গঠন করবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
  • একনেকে ৩ মেট্রোরেলসহ ১২ প্রকল্প অনুমোদন
  • ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু
  • পার্শ্ববর্তী দেশ থেকে ড্রোনের মাধ্যমে মাদক ঢুকছে বাংলাদেশে: আইনমন্ত্রী
  • পুকুরে ডুবে সাতক্ষীরায় একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীর মৃত্যু
  • নভেম্বরের মাঝামাঝি ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন
  • এমপিওভুক্ত শিক্ষকেরাও নির্বাচনে প্রার্থী হতে পারবেন, যদি…
  • ২০২৮ সালের আগেই আরেকটি ভাসমান টার্মিনাল চালুর উদ্যোগ: মাহদী আমিন
  • ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে তারা সঠিক মর্যাদা দিয়ে ইনভাইট করেনি: স্পিকার
  • ৭০ কিলোমিটারজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন স্পিকার
  • হামের টিকা পেয়েছে এক কোটি ৯৭ লাখের বেশি শিশু
  • শিল্প-কলকারখানায় ‘আগের মতো’ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর