শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পের প্রশিক্ষণ কর্মশালা

জি.এম আবুল হোসাইন : ব্রেকিং দ্য সাইলেন্স’র উদ্যোগে “নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা” প্রকল্পে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা, মানবাধিকার এবং অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান বিষয়ে বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসে ৪ ও ৬ জুন মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে অক্সফাম বাংলাদেশ এর সহযোগিতায় উক্ত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, আলিপুর ও ফিংড়ি ইউনিয়নের নির্বাচিত ১৮টি নারী ও কিশোরী গ্রুপের সদস্য সহ ইউনিয়ন চেয়ারম্যান, মেম্বার, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি হেলথ্ প্রোভাইডার নিয়ে মোট ৫০জন সদস্য। নারী ও কিশোরীদের প্রশিক্ষণ কর্মশালায় সংস্থা ও প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য, মানবাধিকার, যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার, জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান বক্স স্থাপন ও কমিটি সম্পর্কে, জেন্ডার ভিত্তিক সহিংসতা এবং এর বৈষম্য দূর করার কৌশল সম্পর্কে, এবং অভিযোগ গ্রহণ ও সাড়া প্রদান প্রক্রিয়া প্রভৃতি বিষয়ে আলোচনা করা হয়।

উক্ত নারী ও কিশোরীদের প্রশিক্ষণ কর্মশালায় সেশন পরিচালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র প্রকল্প অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম, নারী ও কিশোরী স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, নারী ও কিশোরী স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের কমিউনিটি সোশ্যাল সোশ্যাল ওয়ার্কার মো: মনির হাসান,সালাউদ্দিন, হুমায়রা জামান।
প্রশিক্ষণ কর্মশালায় সার্বিকভাবে সহযোগিতা করেন নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা প্রকল্পের কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার হুমায়রা জামান, মনির হাসান এবং সালাউদ্দিন রানা।

একই রকম সংবাদ সমূহ

সন্ত্রাসীদের আনতে পাসপোর্ট লাগে না, হ্যান্ডকাফ পরিয়ে আনা হয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সন্ত্রাসীদের দেশে ফিরিয়ে আনতে পাসপোর্টের আবেদনের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেনবিস্তারিত পড়ুন

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি

গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

  • দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী
  • কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত
  • দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি
  • আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না: খলিলুর রহমান
  • আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
  • ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়েও তাদের রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে : রিজভী
  • নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনরুত্থানের সুযোগ দেওয়া হবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী
  • তারেক রহমান ৬২-তে : প্রতিকূলতার আগুন পেরিয়ে সরকারপ্রধান
  • সরকারের অনেক জনমুখী নীতি জিয়াউর রহমান ফাউন্ডেশন থেকে অনুপ্রাণিত : মাহদী আমিন
  • যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী
  • অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী
  • ১৪০০ মানুষ হত্যা করেও আ.লীগের রক্ততৃষ্ণা মেটেনি: রিজভী