শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা পৌর বিএনপি’র র‌্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে শহরের পরিবহন কাউন্টারের সামনে সাতক্ষীরা পৌর বিএনপি’র আয়োজনে পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল-মামুন রাজু ‘র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা যুবদলের সাবেক সভাপতি মো. আবুল হাসান হাদী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “রাষ্ট্র সংস্কারের মূল নায়ক হচ্ছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ঘুনে ধরা রাষ্ট্রকে ঘষে মেজে পরিস্কার ও সংস্কার করার জন্যই এই ৩১ দফা দিয়েছেন। কিন্তু এতে করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক ১৯দফার কোন ক্ষতি বা পরিবর্তন হয়নি। তিনি সে সময়ে দেশের এবং দেশের মানুষের ভাগ্যোন্নয়নের এই ১৯দফা দিয়েছিলেন।

তিনি আরো বলেন, সব থেকে ঘৃন্য ব্যক্তি হচ্ছে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনা। তিনি ক্ষমতায় থাকার জন্য এমন কোন কাজ নাই যে করেন নি। মাত্র ৩৬ দিন এই খুনি হাসিনা প্রায় ষোলশ এর বেশী ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসাথে গুরুতর আহত হয়েছে প্রায় ২০হাজারের বেশী। অনেকে পঙ্গু ও অন্ধ হয়ে গেছেন। এই নিসংশ হত্যাকান্ডেরও দ্রুততার সাথে বিচার কারার দাবী জানান তিনি।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক আতাউর রহমান ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক প্রধান সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা প্রমুখ।

আলোচনা সভার শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চায়না বাংলা শপিং সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।

এসময় র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন শাহজাহান বিশ্বাস, কামরুল ইসলাম, আব্দুল্লাহ আল মধু, আরিফ, আলমাস, সুজন, বকুল, শাহিন, সাইফুল, মন্টু, মোন্তাজ,সাইফুল, আনারুল, সালাম, নিশাত, সাদ্দাম, ইভান, আজিজ, রফিকুল ইসলামসহ পৌর বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কৃষক দলের সাবেক সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ