শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রকল্প অবহিতকরণ সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার

জি.এম আবুল হোসাইন: ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিকর প্রভাব মোকাবেলায় খেলাধুলার মাধ্যমে সুরক্ষা প্রদান প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে (২৩ মে) বিকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত।

সভায় সভাপতিত্ব করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র পরিচালক (কর্মসুচি ও পরিকল্পনা) মোহাম্মদ জাহিদুল ইসলাম।

প্রকল্পের মূল কার্যক্রম উপস্থাপন করেন টিডিএইচ ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার সুরোজিৎ কুন্ডু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদরের সহকারি কমিশনার (ভূমি) অতীশ সরকার।

প্রকল্পটি সাতক্ষীরা জেলার শ্যামনগর, কালীগঞ্জ, আশাশুনি, দেবহাটা ও সাতক্ষীরা সদর উপজেলার মোট ১৫টি ইউনিয়নে কাজ করবে।

আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, দৈনিক প্রথম আলো’র কল্যাণ ব্যানার্জী, দৈনিক দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিস ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের মাঝে শীতের সামগ্রী বিতরণ

সাতক্ষীরা-২ এর সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, প্রতিবন্ধীদের উন্নয়নের আমাদের সকলকেবিস্তারিত পড়ুন

প্রতিবন্ধী আসাদুল ইসলামের পাশে দাঁড়াল ইউনাইট ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি : প্রতিবন্ধকতা যেন জীবনের অগ্রযাত্রাকে থামিয়ে দিতে না পারে এইবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আলিপুর সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা/অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকরকরনে অ্যাডভোকেসি সভা
  • সাতক্ষীরায় শোডাউনে নিক্ষেপের অভিযোগে ছাত্রলীগ সভাপতিসহ দুজনকে পুলিশে সোপর্দ
  • সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড
  • সাতক্ষীরায় সাংবাদিদের উপর হামলা-মামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
  • সাতক্ষীরা সদরের নতুন ইউএনওর সঙ্গে মাধ্যমিক শিক্ষক সমিতির মতবিনিময়
  • সাতক্ষীরায় ৬৩ চালককে প্রশিক্ষণ ও সচেতনতামূলক রোড শো
  • সাতক্ষীরায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি ইটভাটার চিমনি ধ্বংস
  • সাতক্ষীরায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • সাতক্ষীরায় জমি দখলের চেষ্টার অভিযোগ, নিরাপত্তাহীনতায় ৭৬ বছরের বৃদ্ধ
  • সাতক্ষীরায় কৃষক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল র‍্যালি
  • নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল