শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রাণসায়ের খাল দখল-দূষণমুক্তকরণে পরামর্শ সভা

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় প্রাণসায়ের খাল দখল-দূষণমুক্তকরণ ও খালের পরিবেশ-প্রকৃতি রক্ষায় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হোসেন। সভা সঞ্চালনা করেন সদস্য সচিব শরীফুল্লাহ কায়সার সুমন।

সোমবার বিকেল ৫টায় সাতক্ষীরার কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রাণসায়ের খালে বিদ্যমান দখল উচ্ছেদে আদালতের নির্দেশনামা পাঠ করেন সংঠনের সদস্য শেখ আফজাল হোসেন।

মামলার বিবাদী ও পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরা জেলার সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম পরামর্শ সভার মুল আলোচনা করেন। আলোচনা করেন পরিবেশ বিষয়ক সংগঠন বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, প্রাণসায়ের খাল নিকটবর্তী অধিবাসী ও সূর্যের আলো পত্রিকার সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী পল্টু, যমুনা বাঁচাও আন্দোলনের আহবায়ক ও দক্ষিণের মশাল পত্রিকার সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সহকারী অধ্যাপক মোমেনা খানম, ওসিসি আব্দুল হাই সিদ্দিকী, প্রবীণ শিক্ষক ফজলুল হক, উদীচীর সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, উন্নয়নকর্মী আনজীর হোসেন, রোকনুজ্জামান, নাগরিক নেতা আলী নুর খান বাবুল প্রমুখ।

প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সিনিয়র সাংবাদিক ও নিউ এজ’র সাংবাদিক রুহুল কুদ্দুস, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক আমিনা বিলকিস ময়না, পত্রদূতের বার্তা সম্পাদক শহীদুল ইসলাম, খোলা কাগজের সাংবাদিক ইব্রাহিম হোসেন, নাগরিক টিভি ও প্রতিদিনের বাংলাদেশের সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জী, সাংবাদিক ইব্রাহিম হোসেন, দৈনিক দৃষ্টিপাতের ইমরান হোসেন প্রমুখ।

মামলার বিবাদী ও পরিবেশ অধিদপ্তরের সাতক্ষীরা জেলার সহকারি পরিচালক সরদার শরিফুল ইসলাম বলেন, প্রাণসায়ের খাল সাতক্ষীরার প্রাণ। প্রাণসায়ের খাল খনন নিয়ে নানা অনিয়মের অভিযোগ আছে। অবশ্যই উচিত এবিষয়ে সম্পৃক্তদের অবশ্যই জবাবদিহীতার আওতায় নিয়ে আসা উচিত। প্রাণসায়ের খালের গুরুত্ব অনুধাবন বুঝেই অন্তবর্তী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা প্রাণসায়ের প্রধান গুরুত্ব বিবেচনা করেই খননের ও রক্ষার নির্দেশনা প্রদান করেন।

পরিবেশ বিষয়ক সংগঠন বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল বলেন, প্রাণসায়েরের গুরুত্ব বিবেচনায় নিয়ে এটি রক্ষার জন্য উচ্চ আদালতে মামলা করেছে, উচ্চ আদালত থেকে প্রাণসায়ের রক্ষায় পরিবেশ রক্ষায় নির্দেশ নামা পেয়েছে। তথ্য সংগ্রহে আরটিআই করেছে। প্রাণসায়েরকে বাঁচাতে অবশ্যই প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ সফল হবে।

প্রাণসায়ের ও পরিবেশ সুরক্ষা মঞ্চ এর আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হোসেন বলেন, সাতক্ষীরার নাগরিকরা প্রাণসায়ের রক্ষায় শুধু আন্দোলন করছে তা নয় সচেতনতার কাজও করে যাচ্ছে। সবাই উদ্যোগী হলে প্রাণসায়ের অবশ্যই রক্ষা পাবে। সভা শেষে অংশগ্রহণকারীরা ইফতারীতে মিলিত হন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন