বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি

‘স্মার্ট লাইভ স্টক, স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরায় প্রাণিসম্পদ প্রদর্শণী ও পুরস্কার বিতরণ ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর বাস্তবায়নে ও প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলভিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়’র সহযোগিতায় সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, ভাষার মাস আমাদের অহংকারের মাস, ভাষাকে প্রতিষ্ঠিত করার মাস। ভাষার মাসে যারা ভাষার দাবীতে যারা শহিদ হয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু ও তার শহিদ পরিবার, জাতীয় চারনেতা, মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা এ স্বাধীন দেশ পেয়েছি। আমাদের জনসংখ্যা বেড়েছে, কিন্তু আমাদের জমির পরিমান বাড়েনি। কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি এবং মাথা উঁচু করে বেঁচে আছি। জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় উন্নত প্রযুক্তি উদ্ভাবন করে কৃষি, মৎস্যসহ বিভিন্ন ক্ষেত্রে অধিক উৎপাদন বৃদ্ধি করে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পুন্ন। আমাদের সাতক্ষীরার মাটি খুবই উর্বর।

এখানে যা রোপন করা হয় তাই ভাল জন্মে। তিনি আরো বলেন, দেশের কৃষি, প্রাণিসম্পদসহ বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গবেষণার প্রতি জোর দিয়েছেন জননেত্রী শেখ হাসিনা।” প্রাণিসম্পদ প্রদর্শণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এবিএম আব্দুর রউফ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ও কৃষ্ণপদ সরকার প্রমুখ। এসময় প্রাণিসম্পদ ও ভেটেরিনারী হাসপাতাল এর কর্মকর্তা এবং ডেইরী উন্নয়ন প্রকল্প (এলভিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল