শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় প্রাণ সাহের খাল পাড়ে উত্তরণ-এর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি: উন্নয়ন সংস্থা উত্তরণ সাতক্ষীরা পৌরসভার প্রাণ সাহের খাল পাড়ে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। আন্তর্জাতিক দাতা সংস্থা প্র্যাকটিক্যাল অ্যাকশান-এর সহযোগিতায় এবং জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রাম-এর আওতায় বুধবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের ফোকাল মো. মোস্তাফিজুর রহমান, প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. আরিফুর রহমান এবং উত্তরণ-এর ইসিএমএআরসি প্রকল্পের সমন্বয়কারী নাজমা আক্তার। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জাহিদ হাসান, মুন্না ইসলাম এবং মনিরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাহী কর্মকর্তা বৃক্ষরোপণের মতো মহৎ উদ্যোগ নেওয়ার জন্য উত্তরণ ও প্র্যাকটিক্যাল অ্যাকশানকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, উত্তরণ-এর জুরিখ ক্লাইমেট রেজিলিয়েন্স প্রোগ্রামের আওতায় প্রাণ সাহের খালের পশ্চিম পাশে পাকা পোল থেকে জেলা স্টেডিয়াম পর্যন্ত নানা জাতের ফলজ ও বনজ বৃক্ষ রোপণ করে টেকসই নিরাপত্তা বেষ্টনি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলেও এই প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল