শনিবার, নভেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ফানুস নাট্যদলের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি: “সবুজ পৃথিবী গড়ি” এই প্রত্যয়ে ফানুস নাট্যদল, সাতক্ষীরার আয়োজনে শুরু হলো সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫।

বৃহস্পতিবার (৭ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমী চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন ফানুস নাট্যদলের প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রতীক রুদ্র।

এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আদনান আহমেদ প্রত্যাশা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জান্নাতুন নাহার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশিকুজ্জামান, নুসরাত, নাসরীন নাজরানা, সাদিকসহ দলের অন্যান্য সদস্য, শিল্পী ও কলাকুশলীরা।

সপ্তাহব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে ফানুস নাট্যদল জেলার বিভিন্ন পতিত জমি, রাস্তার পাশ ও জলাধারের কিনারে ফলজ, বনজ, ঔষধি ও ফুলের গাছ রোপণ করবে।

প্রতিষ্ঠাতা প্রতীক রুদ্র বলেন, এই বৃক্ষরোপণ শুধু কর্মসূচি নয়, এটি আমাদের ভবিষ্যৎকে সবুজ, সুরক্ষিত এবং রঙিন করার অঙ্গীকার। তিনি সকলকে অন্তত একটি গাছ রোপণের আহ্বান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ৫ নম্বর ওয়ার্ড

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ওয়ার্ডভিত্তিক আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালেবিস্তারিত পড়ুন

বিশ্ব পাইলস দিবস: সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা

বিশ্ব পাইলস দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

জননী সাহসিকা : কবিতা ও সংগ্রামে সুফিয়া কামাল

‎বাংলার নারী জাগরণ, প্রগতিশীল আন্দোলন এবং মানবিক মূল্যবোধের ইতিহাসে যে কজন মহীয়সীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় গাদন খেলায় রেফারির সিদ্ধান্ত ঘিরে সংঘর্ষ ও মারামারির অভিযোগ
  • মহিষ কিনে গাড়িতে তোলার সময় দৌড়ে পালালো জনি বিফ হাউজের বড় মহিষ
  • সাতক্ষীরায় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ দুই সন্তানের জননী নিখোঁজ
  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
  • সাতক্ষীরায় ‘অ্যাডভোকেটস প্রিমিয়ার ক্রিকেট টুর্নামেন্ট ’-এর ট্রফি উন্মোচন
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • সাতক্ষীরায় বিশ্ব শিশু নির্যাতন প্রতিরোধ দিবসে র‌্যালি ও আলোচনা সভা
  • হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
  • সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান
  • সাংবাদিককে অপহরণের চেষ্টা, সাতক্ষীরা প্রেসক্লাবের নিন্দা
  • বিলাল হোসেনকে তু‌লে নেওয়ার চেষ্টা সাংবা‌দিকতার উপর আঘাত, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ