বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

সাতক্ষীরা প্রতিনিধি: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচী পালিত হয়েছে।

জেলা বিএনপির আয়োজনে শুক্রবার (৩০ মে) বিকাল ৪ টায় সাতক্ষীরা পৌর অডিটরিয়ামে সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদি, তাজকিন আহমেদ চিশতি, ড. মনিরুজ্জামান, সদস্য হাবিবুর রহমান হাবিব,শেখ মাসুম বিল্লাহ শাহিন, এড. নুরুল ইসলাম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মোঃ কামরুজ্জামান কামু, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আখতার বিউটি,জেলা আইনজীবী ফোরামের আহ্বায়ক এড. আকবর হোসেন,জেলা কৃষকদলের আহ্বায়ক সালাউদ্দিন লিটন, জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের আহ্বায়ক সহকারী অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, জেলা জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ জিল্লুর রহমান, সদস্য সচিব মোঃ ফারুক হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ রবিউল ইসলাম, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মিলন সিকদার, জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল ইসলাম বুলবুল, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আজ্জেদ হোসেন, যুবদল নেতা মোঃ রোমান, সাবেক ছাত্রনেতা আবেদুল হক মুন্না, মোঃ আসিফ, বাপ্পীসহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, পৌর ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে সকাল ৮টায় সাতক্ষীরা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ এবং বেলা ১২ টায় সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে গরীব অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানসহ ১৯৭১ মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং জুলাই- আগষ্ট ‘২৪ এর সকল শহীদদের রূহের মাগফিরাত কামনার মাধ্যমে সায়ফুল্লাহ আল কাফি পরিচালনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার