শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

সাতক্ষীরায় সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে ২০২২-২০২৩ অর্থ বছরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে জেলা ক্রীড়া অফিস।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব রফিকুল ইসলাম এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর, শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এসময় প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান বলেন, ‘শরীরচর্চা শিশুদের অপরিহার্য একটি বিষয়। খেলাধূলার মাধ্যমে শিশুদের শারিরিক ও মানসিক বিকাশ ঘটে। প্রতিবন্ধী শিশুরা এখন আর সমাজের বোঝা নয়। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলা হচ্ছে। তাদের মেধা ও মনকে বিকশিত করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের সুনাম ছড়িয়ে পড়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুদের কল্যাণে নানামুখী উদ্যোগ নিয়েছেন। সমাজের বৃত্তবানদের সহযোগিতায় আগামী দিনেও এই বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন থাকবে বলে আমি মনে করি।’

তিনি আরও বলেন, ‘সাতক্ষীরার এই বিদ্যালয়টি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সমাজের মূল স্রোত্ধারায় সম্পৃক্ত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ শিশুদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমাদের কার্যক্রম দেখে আমি মুগ্ধ। তোমাদের সার্বিক সহযোগীতায় পাশে থাকবে জেলা প্রশাসন।’

ক্রীড়া প্রতিযোগীতায় ১৬ টি ইভেন্টে বিদ্যালয়ের ৮৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং বাকি সকল প্রতিযোগীদের মাঝে সান্তনা পুরস্কার প্রদান করা হয়।

এসময় পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমা আক্তার, সহকারী শিক্ষক রুমারানী বরকন্দাজ, অফিস সহকারী মফিজুল ইসলাম, হাসিনা পারভীন, আব্দুল মাজেদ, এছারুল্লাহ, রবিউল ইসলাম ও নুরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন দৈনিক সাতঘরিয়া পত্রিকার মফস্বল সম্পাদক আব্দুর রহমানসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতার বিকাশের মধ্য দিয়েইবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ির সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্র দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের ১ম আসরের সেরা ৪০ জনকে স্থায়ীভাবে বিকেএসপিতে ভর্তির আমন্ত্রণপত্রবিস্তারিত পড়ুন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিকবিস্তারিত পড়ুন

  • তালার নগরঘাটায় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই পর্ব উদ্বোধন
  • খুলনায় শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • ২০২৭ বিশ্বকাপে তিনবার মুখোমুখি ভারত-পাকিস্তান!
  • এবার সিঙ্গাপুরের কাছে বাংলাদেশের পরাজয়
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়
  • সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সভা
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়