বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী

মুহাম্মদ হাফিজ : সাতক্ষীরায় ‘জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবার নিয়ে ঈদ পুনর্মিলনী’ বিষয়ক আলোচনা সভায় বক্তরা বলেছেন “বৈষম্যমূলক সমাজ ব্যবস্থাকে ভেঙে দিয়ে একটি ন্যায় ভিত্তিক ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে জুলাই সনদ অপরিহার্য। তাই যত দ্রুত সম্ভব জুলাই সনদ ঘোষণা করতে হবে। একই সাথে ওই সময়ে যত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তার সবই বিচার করতে হবে। তা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে”।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সাতক্ষীরা জেলা শাখার এর উদ্যোগে রবিবার (২২জুন) দুপুর ১২ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্ক জুলাই যোদ্ধা, আহত ও শহীদ পরিবার নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক আরাফাত হুসাইন’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা কমিটির মুখপাত্র মোহিনী পারভীন ও যুগ্ম আহবায়ক মুজাহিদ উল ইসলাম।

উপস্থিত ছিলেন জেলা কমিটির যুগ্ম আহবায়ক মামুন হাওলাদার ও সদস্য আল আমিন হোসেন, কলারোয়া থানার আহবায়ক মেহেদী হাসান, তালা ছাত্র প্রতিনিধি রবিউল ইসলাম, সংগঠক মীর্জা সাকিব হক, পাটকেলঘাটা ১নং সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, সদর উপজেলার ছাত্র প্রতিনিধি শামিউজ্জামান শ্রাবণ, পাটকেলঘাটা থানার আহবায়ক রুবেল হোসেন, তালা থানার ছাত্র প্রতিনিধি শাহ জালাল আহম্মেদ রুবেল,সদর উপজেলার ছাত্রপ্রতিনিধি নাঈম বাবু ও আহনাফ মাহি প্রমুখ ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরা জেলা যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম মোড়ল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি: “৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে এই স্লোগানকে সামনে রেখে”বিস্তারিত পড়ুন

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা ৭৮টি ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে একবিস্তারিত পড়ুন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী

সাতক্ষীরা সদর উপজেলা থ্রি-হুইলার, ফোর হুইলার অটোটেম্পু সমবায় সমিতি যার (রেজিঃ ০৫০২/সাত,বিস্তারিত পড়ুন

  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় ব্যবসায়ীর লাখ লাখ টাকা আত্মসাৎ, পিতা-পুত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • সাতক্ষীরায় ঝুপড়ি ঘরে মানবিক সংকটে বাক প্রতিবন্ধী
  • সাতক্ষীরায় বিশ্ব পরিবেশ দিবসে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় ডাকঘর কর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • সাতক্ষীরার নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের বিরোধ-সমস্যার সমাধান