সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের নব-নির্মিত ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে
ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের ৪র্থ তলা ভিত বিশিষ্ট নব-নির্মিত ১তলা প্রশাসনিক ভবন ও শেখ রাসেল ডিজিটাল ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করা
হয়েছে।

শনিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের আয়োজনে নব-নির্মিত ভবনের হলরুমে ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের অধ্যক্ষ এ.আর.এম মোবাশ্বেরুল হক জ্যোতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে নব-নির্মিত ভবন ও ল্যাবের উদ্বোধন করেন সাতক্ষীরা সদর-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ভালুকা চাঁদপুর মাদ্রাসার সুপার আলহাজ্ব মাওলানা মুহাসিনুল ইসলাম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র উপ-সহকারি
প্রকৌশলী আসাদুজ্জামান খান, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের উপাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ, নির্মাণ কাজের ঠিকাদার মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

রাজস্ব খাতের (কোর্ড নং-৭০১৬) আওতায় প্রায় ১ কোটি টাকা ব্যয়ে ৪র্থ তলা ভিত বিশিষ্ট নব-নির্মিত ১তলা প্রশাসনিক ভবন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
সাতক্ষীরার বাস্তবায়ণে নির্মাণ করা হয়েছে। অপরদিকে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প (২য় পর্যায়) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর তথ্য ও যোগাযোগ বিভাগের আওতায় এ ল্যাবের উদ্বোধন করা হয়। এছাড়াও কলেজ ক্যাম্পাসে নব-নির্মিত বাংলাদেশের মানচিত্র সম্বলিত নান্দনিক ও দৃষ্টিনন্দন পতাকা স্টান্ড জাতীয় সংগীতের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। এসময়
ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের শিক্ষক, কলেজ গর্ভণিং বর্ডির সদস্য ও শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের প্রভাষক বাসুদেব সিংহ।

একই রকম সংবাদ সমূহ

জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ

রাজধানীর উত্তরায় জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহবিস্তারিত পড়ুন

পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন

সাতক্ষীরা প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক
  • মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান
  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ