বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মানবাধিকার সুরক্ষা দলের সাথে ইউএনও’র সংলাপ সভা

জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলায় নেটজ বাংলাদেশ ও বিএমজেড এর সহায়তায় প্রান্তিক জনগোষ্ঠী বিশেষ করে নারী ও কিশোরীদের মানবাধিকার উন্নয়নে ২৫ সদস্য “বিশিষ্ট” উপজেলা মানবাধিকার সুরক্ষা দলের সাথে রিইব এর আয়োজনে সংলাপ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ২৪ জুন বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন, রিইব এর উপজেলা সিএসও কমিটির সভাপতি এ্যাড. মো. রফিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শোইয়াব আহমেদ।
সাতক্ষীরা সদর উপজেলা সহ ৬ টি ইউনিয়ন থেকে আসা সিএসও প্রতিনিধিদের উপস্থিতিতে বিভিন্ন সামাজিক সমস্যা চিহ্নিত করা হয়। যা পরবর্তীতে উপজেলা প্রশাসনের সাথে সংলাপের মাধ্যমে সমাধান করার রুপরেখা বাস্তবায়ন করার জন্য এই সংলাপ সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন রিসার্স ইনিশিয়েটিভ বাংলাদেশ (রিইব) এর এলাকা এরিয়া সমন্বয়কারী রেহেনা পারভীন।
শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, প্রকল্প সমন্বয়কারী বিকাশ কুমার দাশ।
এসময় আরো উপস্থিত ছিলেন, সিএসও সদস্য বিভিন্ন পর্যায়ের সরকারী কর্মকর্তা ও নেতৃবৃন্দ। সভায় বক্তরা দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতায় ভুগছে ভুক্তভোগীরা বিষয়টি তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা সদর উপজেলার যে সকল সামাজিক সমস্যা চিহ্নিত করা হয়েছে যেমন, দলিত ও অনগ্রসর ভাতা প্রাপ্তী, শিশুদের মোবাইলে আসক্তি, বাল্যবিবাহ, শিশু শ্রম, বেকারত্ব, শিক্ষাবৃত্তি, মাতৃত্ব এ কালীন ভাতা, নিরাপদ পানির সমস্যা (আর্সেনিক) মন্দিরভিত্তিক শিশু গন শিক্ষা কার্যক্রম, জলোবদ্ধতা, কালভার্ট সমস্যা, পুরুষ নির্যাতন, বর্ণ বৈষম্য সহ উল্লেখিত চিহৃিত বিভিন্ন সামাজিক সমস্যা গুলো সমাধানের আশ্বাস প্রদান করেন

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ