মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মাস ব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মাস ব্যাপী এ্যাথলেটিক্স প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) দেবহাটা উপজেলার বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং এ্যাথলেটিক্স প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সনদ বিতরণ করেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) সাতক্ষীরার সিনিয়র সহকারী পরিচালক শেখ আমিনুল ইসলাম, বহেরা আজিজুল তছিমুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলিমুর রহমান ও জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য মুফাচ্ছিনুল ইসলাম তপু, মো. আলতাপ হোসেন ও রেফারী শেখ রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এ্যাথলেটিক্স প্রশিক্ষণে দেবহাটা উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। আলোচনা সভা শেষে এ্যাথলেটিক্স প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

এসময় সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা, দেবহাটা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: ‘গ্রাম বাংলার ঐতিহ্য রাখো ধরি, চলো সবাই কাবাডি খেলি,বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

কলারোয়ার কেঁড়াগাছি‌ প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে সুলতানপুরকে হারিয়ে স্বাগতিকদের জয়লাভ। ICTবিস্তারিত পড়ুন

ব্যালন ডি’অর তালিকায় ফিরলেন মেসি, নেই রোনালদো; দেখুন ৩০ জনের তালিকা

কে হবেন ২০২৬ সালের ফুটবল বিশ্বের শ্রেষ্ঠ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের মালিক-বিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • সিডনিতে তাসকিনের সঙ্গে বারবিকিউ পার্টিতে শাবনূর
  • খেলা থামিয়ে মেসিকে সম্মান জানাবে আর্জেন্টিনা
  • বিপিএল বাদেই বছরে ৩৫-৪০ লাখ টাকা পাবেন ক্রিকেটাররা : তামিম
  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন