বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ‘মা’ ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিতে স্বেচ্ছাসেবী সংগঠন ‘মা’ ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগত অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) সকালে সাতক্ষীরা ব্রহ্মরাজপুরে স্মার্ট বিদ্যালয় ডি.বি. ইউনাইটেড হাইস্কুল প্রাঙ্গণে মা ফাউন্ডেশন এর চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ ছাত্রীরা পৌর শাখার সভাপতি ও স্মার্ট বিদ্যালয় ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মোঃ মমিনুর রহমান মুকুল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমাই চিনিসহ ঈদ সামগ্রী বিতরণ করেন স্মার্ট বিদ্যালয় ডিবি ইউনাইটেড হাই স্কুল ম্যানেজিং কমিটির বিদ্যোৎসায়ী সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ।

এসময় স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশন এর পক্ষ থেকে ৫শতাধিক গরীব ও দুস্থ পরিবারের মানুষের মাঝে ঈদ সামগ্রী হিসাবে সেমাই, চিনি, লুঙ্গি, শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন তনুপ কুমার সাহা, আ’লীগ নেতা আবুল কালাম, মোঃ আব্দুল করিম, মোঃ জুলফিকার আলি, মোঃ আনারুল ইসলাম প্রমূখ।

এসময় ‘মা’ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মমিনুর রহমান বলেন, আমি মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিদের্শনা মোতাবেক অসহায় সুবিধা-বঞ্চিত ছিন্নমূল মানুষের পাশে ১৩ বছর যাবৎ সাহায্য সহযোগিতা করে আসছি।

আমার মত সমাজের বিত্তবানদের অসহায় মানুষের সাথে দাঁড়িয়ে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। তিনি আমাকে অসহায় সেবা করার সুযোগ দিয়েছেন। এজন্য আমি নিজেকে ধন্য মনে করি। এভাবে সকল সময় আপনাদের পাশে দাঁড়াতে চায়।

তিনি আরও বলেন, প্রতিবছর ২জন অসহায় মাকে স্বাবলম্বী করার জন্য একটি করে সেলাই মেশিন দিয়ে থাকি। যাতে অসহায় মা তার সন্তানদের লালন পালন করতে এবং আর দশ জন মায়ের মত স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এসময় স্বেচ্ছাসেবী সংগঠন মা ফাউন্ডেশন এর সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন

ইউনিয়ন পরিষদ (ইউপি) দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। আর অক্টোবর থেকেবিস্তারিত পড়ুন

দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়নবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান

প্রধানমন্ত্রী তারেক রহমান তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন বলেবিস্তারিত পড়ুন

  • বর্তমান সরকারের জন্য একটি ভিত্তি তৈরি করে দিয়েছে অন্তর্বর্তী সরকার : সাবেক উপদেষ্টা
  • ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি
  • লোডশেডিং সমন্বয় করতে নতুন উদ্যোগ সরকারের
  • নিম্নমানের ১০ পণ্য অবিলম্বে বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
  • মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর
  • দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ
  • স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার
  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর