শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিনিধি : শিক্ষার কণ্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার এই প্রতিপাদকে সামনে রেখে সাতক্ষীরায় যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৫ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসন, জেলা শিক্ষা অফিস ও জেলা শিক্ষক সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শিক্ষক দিবসের একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। পরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সাতক্ষীরা জেলায় আমি যতদিন আছি জেলার শিক্ষকদের কোন অসুবিধা হতে দেবো না। এ জেলার সকল শিক্ষকদের সমস্যা গুরুত্বের সাথে দেখা হবে। শিক্ষকদের সঠিকভাবে নিজ নিজ দায়িত্ব সঠিক়ভাবে পালন করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কোন কোচিং বাণিজ্য চলবে না। কোচিং বাণিজ্যের অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আমানউল্লাহ আল-হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, জেলা শিক্ষক প্রীতি সভাপতি আমানুল্লাহ আমান প্রমুখ। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক অফিসার নারায়ণ চন্দ্র, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, সাতক্ষীরা আলিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো. মুফতি আক্তারুজ্জামান, সাতক্ষীরা সিটি কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেন, সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোমিনুল ইসলাম, আলিপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম খোকন, লাবসা পলিটেকনিক ইনস্টিটিউটের চীপ ইন্সট্যাক্টর (ননটেক) সিদ্দিক আলী, অধ্যাপক রেজাউল করিম, সাতক্ষীরা টাউন গার্লস হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জল কান্তি শর্মা, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গাজী মোমিন উদ্দীন ও আব্দুল করিম বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আল-আমিন প্রমুখ। এ সময় সাতক্ষীরা জেলা প্রশাসনের কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা, শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের।

একই রকম সংবাদ সমূহ

নতুন পে-স্কেল : কার বেতন কত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন-ভাতা কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯বিস্তারিত পড়ুন

১ জুলাই থেকেই কার্যকর হবে নতুন পে স্কেল, যেভাবে বকেয়া পাবেন চাকরিজীবীরা

সরকারি কর্মচারীদের জন্য জাতীয় বেতনস্কেল, ২০২৬-এর গেজেট প্রকাশ করেছে সরকার। নতুন এবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন বেতন কবে, যা বলছে মন্ত্রণালয়

সরকারি চাকরিজীবীদের বহু প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপন অবশেষে জারি করেছেবিস্তারিত পড়ুন

  • নতুন পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিষয়ে নেই কোনো নির্দেশনা
  • ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ: সেতুমন্ত্রী
  • বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায়: পানিসম্পদমন্ত্রী
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপনে কার বেতন কত হলো
  • নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি
  • প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না: শফিকুর রহমান
  • আইফোন নিয়ে নিখোঁজ কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার
  • আমরা সরকারের বিরুদ্ধে না, দেশের বিরুদ্ধেও না: কর্নেল অলি
  • এলজিইডির মাস্টাররোল কর্মীদের রাজস্ব খাতে আত্তীকরণে ৫ সদস্যের কমিটি গঠন
  • সরকার ১৪শ মানুষের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: জামায়াত আমির
  • ইউপি নির্বাচন : জামানত বেড়ে ৫ গুণ, পেতে হবে ১৫ শতাংশ ভোট
  • দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই: সমাজকল্যাণ মন্ত্রী