বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রসুলপুর হাইস্কুল ‘মা দিবসে’ মায়ের পা ধুইয়ে দিলেন শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে মা দিবস-২০২৫ উপলক্ষে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) সকালে রসুলপুর ফুটবল মাঠে রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি একরামুল কবির খান (বাবু খান) এর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে মা সমাবেশে বক্তব্য রাখেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমান খোকন।
প্রধান শিক্ষক বলেন, আমি এই বিদ্যালয় দায়িত্বভার গ্রহণ করার পর থেকে সকল শিক্ষকে সাথে নিয়ে বিদ্যালয় এর শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন যুগ উপযোগী পদক্ষেপ গ্রহণ করছি। বিদ্যালয়ের পাঠদান, সাপ্তাহিক পরীক্ষা ফলাফল প্রকাশ করার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিযোগী মনোভাব গড়ে তোলা ও শতভাগ উপস্থিতি নিশ্চিত করেছে। এছাড়া তাদেরকে নৈতিক শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করছি।
মা সমাবেশে সাপ্তাহিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় এবং কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদেরকে পুরস্কার প্রদান করা হয়। স্টুডেন্ট অফ দ্য উইক হওয়া ৩ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
মা দিবস উপলক্ষে গর্ভধারিনী মাকে সম্মান ও শ্রদ্ধা জানাতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মায়েদের পা ধুইয়ে গামছা দিয়ে পা মুছে দেয় এবং উপহার তুলে দেন মায়েদের হাতে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফুর রহমানকে তার এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করায় বিদ্যালয়ের সভাপতি, শিক্ষক/শিক্ষার্থী ও অভিভাবকরা ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ভবতোষ কুমার সানা, সহকারী শিক্ষক সানজিদা নাহার, রুপ কুমার মন্ডল, মোহাম্মদ মিজানুর রহমান, রমেশ চন্দ্র ঘোষ, উজ্জল চক্রবর্তী, শেখ তানজেরুল হক, মনজুর রহমান, মোঃ রেজাউল সরদার, রেবা মন্ডল, খাদিজা খাতুন, শাহিনা আক্তার, মোঃ আশিকুর রহমান, পাপিয়া খাতুন, রিনা আক্তার, মো. শাহিনুর রহমান, মোঃ রাজু আহমেদ, অফিস সহকারি মোঃ সাইদুর রহমান,ল্যাব অপারেটর মোঃ মাছুম বিল্লাহসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের মা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত

​ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল পৌরসভা হিসেবেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা এবং পেশাজীবী গাড়ি চালকদেরবিস্তারিত পড়ুন

  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী
  • ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর পাশে জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস
  • সাতক্ষীরার বাঁশদহা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভা
  • কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৪ শিক্ষার্থীর বৃত্তি অর্জন
  • মুক্তি পেলেন না সাবেক এমপি লায়লা পারভীন সেঁজুতি, ফের হত্যা মামলায় গ্রেপ্তার
  • ঋশিল্পী ইন্টারন্যাশনালের উদ্যোগে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ
  • জলাবদ্ধতা নিরসনে মাঠে নামলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়ারেছ