বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিক্ষককে হয়রানির প্রতিবাদ সভা ও স্মারকলিপি পেশ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৬৩নং বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আছিয়া পারভীনকে জমিদাতা সদস্য পরিচয়দানকারী মো. আরিফুল ইসলাম (লিটু) কর্তৃক হয়রানি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে প্রতিবাদ সভা ও স্মারকলিপি পেশ করা হয়েছে।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শাহীনা আক্তার চায়নার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিশ্বনাথ অধিকারী শীলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি এস. এম. গোলাম রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক সৈয়দ আমির হোসেন মিঠু, পাইকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকিয়া সুলতানা, বসন্তপুর পোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইমরান, দত্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবদাস মন্ডল, নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু আসলাম, হাড়দ্দহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেবাশিষ অধিকারী, উভাকুড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফাসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আক্তারের নিকট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২০২৫ সালের ৬ মে ৬৩ নং বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক মূল্যায়ন চলাকালে ভুয়া জমিদাতা সদস্য পরিচয়দানকারী মো. আরিফুল ইসলাম (লিটু) বিদ্যালয়ে প্রবেশ করে পরীক্ষা বন্ধ করার জন্য হুমকি প্রদান করেন। এ সময় সহকারী শিক্ষক আছিয়া পারভীন প্রতিবাদ করলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরদিন সকাল সাড়ে ৯টায় বহিরাগত লোকজন নিয়ে আবারও বিদ্যালয়ে প্রবেশ করে পরীক্ষায় বাধা সৃষ্টি ও সহকারী শিক্ষক আছিয়া পারভীনের ওপর হামলা করে। এসময় অন্যান্য শিক্ষকরা প্রতিবাদ করলে তাদেরকেও লাঞ্চিত করেন। এঘটনার পর উক্ত শিক্ষকের নিরাপত্তাজনিত কারণে ২১ অক্টোবর ২০২৫ তারিখে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক পশ্চিম মৌতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেটুটেশন আদেশ দেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জাতির কারিগর হিসেবে শিক্ষকদের ওপর এমন হামলা ও হয়রানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিরাপত্তার কারণে অন্যত্র ডেপুটেশনে পাঠানো সহকারী শিক্ষক আছিয়া পারভীনকে তার পূর্বের কর্মস্থল ৬৩ নং বেনাদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনর্বহালের দাবিও জানানো হয়।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নবাসীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু করাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন
  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার