বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশু অধিকার ও বাল্য বিয়ে প্রতিরোধ বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা: “বাল্যবিয়ে রুখব,সম্ভাবনার আগামী গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর উচ্চ বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধ ও শিশু অধিকার বিষয়ক কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুর ১২টায় অত্র বিদ্যালয়ের হলরুমে এর জেলা পরিচালক মুশফিক উর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অ্যান্টি চাইন্ড ম্যারেজ অর্গানাইজেশন এর কেন্দ্রীয় কমিটির সদস্য আফিয়া নাওয়ার অনু।
তিনি বলেন, “সাতক্ষীরা জেলায় আমরা বাল্যবিয়ে শূন্য শতাংশে নিয়ে আসার চেষ্টা করব।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের পরিচালক সুদীপ্ত দেবনাথ।

কর্মশালায় শিশু অধিকার নিয়ে তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন মাহফুজুর রহমান, অর্গানাইজিং সেক্রেটারি নাজিফা নিশাত নুহা এবং অফিস সম্পাদক তৌফিক হোসাইন, সহ.সম্পাদক তানজিম রিয়াদ, সদস্য আল আমিন প্রমুখ।

কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিএম আব্দুর রকিব আল মেহেদী। তিনি বলেন, ” এই সামাজিক ব্যাধিকে আমরা একসাথে নির্মুল করব এবং বাল্যবিয়ে প্রতিরোধে সর্বাত্মক সচেতন থাকব।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক শীখা রাণী রায় ও সহকারী শিক্ষক নাজমা খাতুন।

কর্মশালায় বাল্যবিবাহের কুফল এবং প্রতিরোধ এবং শিশু অধিকার বিষয়টি বিশেষ গুরুত্ব লাভ করে।
কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীরা অতি আনন্দের সহিত অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী হন সাদিয়া, আরেফিন ও রিয়া । এই তিন জনকে সাহিত্যের বই পুরষ্কৃত করা হয়।

শিক্ষার্থী সাদিয়া জানায়, “কর্মশালায় সে শিশু অধিকার আইন ও বাল্যবিবাহ আইন সম্পর্কে জানতে পেরেছে এবং এই কর্মশালাটি থেকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে জানতে পেরে সে বাল্য বিয়ে প্রতিরোধে এগিয়ে আসবে।”

অ্যান্টি চাইন্ড ম্যারেজ অর্গানাইজেশন সাতক্ষীরা শাখার উদ্যোগে ও সৈয়দ মেহেদি রাসেল ফাউন্ডেশন এর সহযোগিতায় উক্ত কার্যক্রম সম্পন্ন হয়।

সমগ্র অনুষ্ঠানটিতে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মত।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল