মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শ্রদ্ধা ও ভালোবাসায় স.ম আলাউদ্দীনের ২৮তম শাহাদাত বার্ষিকী

বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে দৈনিক পত্রদূত সম্পাদক, বিশিষ্ঠ আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা স. ম আলাউদ্দীনের ২৮তম শাহাদাত বার্ষিকী। দিবসটি উপলক্ষে সকালে বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পাটকেলঘাটা থানার মিঠাবাড়ি গ্রামে মরহুমের কবরে শ্রদ্ধা জানানো হয়। এ সময় স. ম আলাউদ্দীনের রুহের মাগফিরাত কামনা করে কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত করা হয়।

পুস্পস্তবক অর্পণকারী সংগঠন সমূহের মধ্যে জেলা আওয়ামী লীগ,জেলা নাগরিক কমিটি,প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় অন্যতম।

দুপুরে জোহরের নামাজ শেষে সাতক্ষীরা শহরের কামালনগর জামে মসজিদে শহীদ স.ম আলাউদ্দিন এর স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে মরহুমের জীবনি নিয়ে আলোচনা করেন কামালনগর জামে মসজিদের খতিব মুফতি হাফেজ মাওঃ ইয়াছিন আলম খান। শেষে মরহুমের রুহের মাগফেরাতের জন্য দোয়া করা হয়।

উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গণপরিষদ সদস্য স.ম আলাউদ্দীন ১৯৯৬ সালের ১৯ জুন সাতক্ষীরা শহরে দৈনিক পত্রদূত অফিসে কর্মরত অবস্থায় ঘাতকের গুলিতে মারা যান। চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের ২৭ বছরেও হত্যা মামলার বিচার হয়নি।

এদিকে স.ম আলাউদ্দীনের ২৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামী ৮ জুলাই সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধা প্রজন্ম সমাবেশ, ২২ জুলাই ম্যানগ্রোভ সভাঘরে “কবি সাহিত্যিকদের চোখে স.ম আলাউদ্দীন” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা

সাতক্ষীরায় নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদলের নেতৃবৃন্দের সংবর্ধনা প্রদান করা হয়েছে।বিস্তারিত পড়ুন

বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। গতকাল সোমবার (৫ অক্টোবর)বিস্তারিত পড়ুন

  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল