শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সাংবাদিক রবিউল’র দুই পুত্রকে মারপিট ও মারত্বক জখমের অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা শহরের পাকাপোলের মোড় সংলগ্ন এলাকায় কিশোর গ্যাং লিডার সুলতান ও বাবুর নেতৃত্বে কয়েকজন দূর্বৃত্ত পরিকল্পিতভাবে সাংবাদিক রবিউল ইসলামের দুই পুত্রকে হত্যার উদ্দেশ্যে মারপিট ও মারত্বক জখম করেছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার(২২ আগস্ট) রাত সাড়ে ১০ টার দিকে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সাংবাদিক রবিউল ইসলাম বাদী হয়ে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
কিশোর গ্যাং লিডার সুলতান শহরের পলাশপোল এলাকার মন্টুর পুত্র ও বাবু একই এলাকার টুকুর পুত্র।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০ টার দিকে শহরের পাকাপোলের মোড় সংলগ্ন এলাকায় কিশোর গ্যাং লিডার সুলতান ও বাবুর নেতৃত্বে ৪/৫ জন দূর্বৃত্ত আশাশুনি উপজেলার বুধহাটা গ্রামের নবমুসলিম আব্দুল্লাহ গাজীকে মারপিট করে এবং তার কাছ থেকে তার মানি ব্যাগসহ নয় হাজার টাকা ছিনতায় করে নেয়। এসময় সাংবাদিক রবিউল ইসলামের বড় ছেলে আল শাহরিয়ার রুমনসহ একাধিক ব্যক্তি ঠেকানোর চেষ্টা করে। এক পর্যায়ে তারা রুমনের উপর ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দেয়। এর কিছুক্ষন পর ঘটনা স্থল থেকে রুমন নিউ মার্কেট এলাকায় যাওয়ার পথিমধ্যে ভূমি অফিসের সামনে গেলে উক্ত দুর্বৃত্তরা তার মোটরসাইকেল থামিয়ে মারপিট শুরু করে। একপর্যায়ে তাদের মারপিটি তার মাথা ফেটে যায় ও বাম চোখ মারাত্বক জখম হয়। এসময় সাংবাদিক রবিউল ইসলামের ছোট ছেলে মেহেরব রুহান ঘটনা স্থালে এসে তার ভাইকে মারাত্ব জখম অবস্থায় দেখে কাঁদতে কাঁদতে সে তার ভাইকে ঠেকাতে যায়। এ সময় উক্ত দূর্বত্তরা তার উপরও আক্রমন করে। তার মাথায় অস্ত্র দিয়ে আঘাত করে এবং শরীরিরের বিভিন্ন জায়গায় মারপিট ও জখম করে। একপর্যায়ে তারা যখন দুই ভাই গুরুতর আহত হয় তখন দূর্বত্তরা তাদের পালসার মটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে এতে অগ্নি সংযোগের জন্য পেট্রোল ঢেলে দেয়। আহত দুই ভাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য হওয়ার তাদের অন্য ছাত্র-ছাত্রীরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তারা গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছে। লিখিত অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, উক্ত দূর্বৃত্তরা এলাকার চিহ্নিত মাদকসেবী, ছিনতাইকারী ও অস্ত্রধারী। তিনি তার সন্তানদের ক্ষয়ক্ষতিসহ ন্যায় বিচার ও জীবন নাশের হুমকি থেকে সুবিচার পেতে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার