রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার আলিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও মেসার্স জেনিত এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী, ভোমরা স্থলবন্দরের বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে সারের ডিলারশিপ পাওয়া নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এব্যাপারে ফুসে উঠেছে জেলার রাজনীতিবিদ, ব্যবসায়ী ও বিভিন্ন সংগঠন। উদ্দেশ্য প্রণোদীতভাবে এই মিথ্যা অপপ্রচারকারীদের বিরুদ্ধে মানহানীর মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ উদ্যোগ গ্রহণ করেছে বিভিন্ন সংগঠন। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আলিপুর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাতক্ষীরার সর্বস্তরের জনগণ।

প্রতিবাদকারীদের অভিযোগ, সম্প্রতি সাতক্ষীরায় সারের ডিলারশিপ পাওয়াকে কেন্দ্র্র করে একটি মহল পরিকল্পিতভাবে বিশিষ্ট ব্যবসায়ী মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তাঁর সামাজিক মর্যাদা, ব্যবসায়ীক সুনাম ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুর্নœ করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে জানান তারা।

উল্লেখ্য যে, মো. রেজাউল ইসলাম সাতক্ষীরা সদর উপজেলার ৭নং আলিপুর ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি। তিনি সাতক্ষীরা সদর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ৭নং আলিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাতক্ষীরা সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং আলিপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। প্রতিবাদকারীরা আরো বলেন, একজন ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তির বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা তথ্য-প্রমাণের ভিত্তিতে উপস্থাপন করা উচিত। যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার চালানো অনুচিত। অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তারা। তাঁরা আরও বলেন, রাজনৈতিক পরিচয় কিংবা ব্যক্তিগত অবস্থানকে কেন্দ্র করে কাউকে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা গ্রহণযোগ্য নয়। কোনো বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা যাচাই করা উচিত বলে জানান। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় জনগণ এ ধরনের অপপ্রচার বন্ধ করে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে প্রচারিত তথ্যের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদরে জমিজমা সংক্রান্ত পূর্ব শুত্রুতার জের ধরে পাটকেলঘাটা পূবালীবিস্তারিত পড়ুন

জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ই অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে সাতক্ষীরায় বিশেষ অনুষ্ঠান

মৌচাক সাহিত্য পরিষদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সাহিত্য কর্মেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া
  • সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ
  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন