রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় মেহেদী হাসান (২৫) নামের এক আসামিকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় প্রতাপনগরের নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়।

আশাশুনি থানার উপপরিদর্শক (এসআই) নিতীশ বিশ্বাস বলেন, ‘আমি সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার সন্ধ্যায় মামলার ২ নম্বর আসামি মেহেদী হাসানকে তার প্রতাপনগরের বাড়ি থেকে আটক করেছি। অন্য আসামিদের আটকের প্রস্তুতি চলছে।

মামলার বাদী মারুফ বিল্লাহ বলেন, সংবাদ প্রকাশের পর ২৩ সেপ্টেম্বর থানায় মামলা হয়। পরে আজ মামলার অন্যতম আসামিকে পুলিশ আটক করেছে। এ জন্য তিনি পুলিশকে ধন্যবাদ জানান।

এর আগে গত ১৯ সেপ্টেম্বর দিবাগত রাতে প্রতাপনগর পশ্চিম মাথার বিট হাউস মোড় এলাকায় বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার অভিযোগ ওঠে। দোকানটি ভাড়া নিয়ে ‘মহিব টেলিকম অ্যান্ড স্টোর’ নামে ব্যবসা পরিচালনা করেন মারুফ বিল্লাহ। দোকানের পেছনেই বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের বাড়ি।

মারুফ বিল্লাহর করা অভিযোগ অনুযায়ী, ঘটনার এক দিন আগে ১৮ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বিকাশে টাকা দেওয়া-নেওয়া নিয়ে তাঁর ছোট ভাই মহিবুল্লাহর সঙ্গে মেহেদী হাসানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মেহেদী তাঁর ভাইকে দোকান থেকে টেনে বাইরে নিয়ে যান এবং তাঁর মুঠোফোন নিয়ে নেন। এ সময় দোকানে আগুন দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মারুফ বিল্লাহ বলেন, ১৯ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে তাঁর ছোট ভাই দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রাত দেড়টার দিকে স্থানীয় লিয়াকত আলী ফোন করে দোকানে আগুন লাগার খবর দেন। পরে তাঁর ছোট ভাই, বাবা আজিজুর রহমান, মা মাহমুদা খাতুনসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।

আগুনে দোকানে থাকা প্রায় ছয় লাখ টাকার বৈদ্যুতিক মালামাল পুড়ে গেছে বলে দাবি করেন মারুফ বিল্লাহ। একই সঙ্গে গ্রাহকদের কাছে পাওনা প্রায় দুই লাখ ২০ হাজার টাকার হিসাব সংবলিত খাতাও পুড়ে যায় বলে জানান তিনি।

মামলায় মেহেদী হাসানসহ মো. আরাফাত হোসেন, মো. আবুজার, মো. রাজা হোসেন ও মো. হাবিবুল্লাহ এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।

মারুফ বিল্লাহর অভিযোগ, পূর্বশত্রুতার জেরে আসামিরা সংঘবদ্ধ হয়ে দোকানে আগুন লাগিয়ে থাকতে পারেন। তবে এসব অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।

বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানের ছেলে গাজী আরেফিন বলেন, আগুনে দোকানের পাশাপাশি তাঁদের বাড়ির আশপাশের খেজুর, তেঁতুল, আম ও কলাগাছ এবং কবুতরের ঘরেরও ক্ষতি হয়েছে।

তিনি বলেন, দোকানের ভাড়াটিয়া মারুফ বিল্লাহ ঘটনার পর থানায় অভিযোগ করেছিলেন। পরে মামলা হয়েছে। এখন পুলিশ একজনকে আটক করেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে গণপিটুনিতে হত্যা মামলার প্রধান আসামিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় উন্নয়নও অদৃশ্য, সরকারি অনুষ্ঠানেও এমপি অদৃশ্য—তাহলে দৃশ্যমানটা কী?

মোঃ হাফিজুল ইসলাম, সংবাদকর্মী: ICT কোচিং সেন্টার সাতক্ষীরার মানুষের প্রত্যাশা ছিল, নির্বাচিতবিস্তারিত পড়ুন

শারদীয় দুর্গোৎসব: মহাসপ্তমীতে সাতক্ষীরার মণ্ডপে মণ্ডপে ভক্তদের আরাধনা

ঢাকে কাঠি পড়ার পর মায়ের নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মধ্য দিয়ে আজবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের আতরজান মহিলা কলেজে ব্যতিক্রমী উদ্যোগ
  • সাতক্ষীরা জেলা ডাম্পার ট্রাক মালিক সমিতি (প্রস্তাবিত) কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা বাকশিস’র নব-নির্বাচিত কমিটির দায়িত্বভার হস্তান্তর
  • সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • শ্যামনগরের লবনাক্ত এলাকায় মিষ্টি পানির প্ল্যান্ট, মিলছে সুপেয় পানি
  • নবগঠিত সাতক্ষীরা জেলা ছাত্রদলকে স্বাগত জানিয়ে কলারোয়া উপজেলা ছাত্রদল এর সভাপতি প্রার্থী মোঃ আবির হোসেন এর নেতৃত্বে শুভেচ্ছা মিছিল
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা
  • প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন
  • সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান
  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ