বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় স্কুল শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ২৪ ঘণ্টার আলটিমেটাম

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুর রহমানকে ঘাড় ধাক্কা দিযে বের করে দেওয়ার ঘটনায় বিএনপি–ছাত্রদল নেতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

সোমবার দুপুরে বিদ্যালয়ের ফটকে আয়োজিত মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ কে এম আজহারুজ্জামান মুকুল, শিক্ষক প্রতিনিধি আনোয়ার হোসেন, বল্লী নতুন বাজার কমিটির সভাপতি ডা. অলিউর রহমান, সিটি কলেজের গণিতের প্রভাষক শামসুর রহমান, বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী রশ্নি আক্তার ও নবম শ্রেণীর ছাত্রী রোকসানা আক্তার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা সাতক্ষীরা সদর থানা পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। এই সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার না করা হলে শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের নিয়ে থানা ঘেরাও কর্মসূচির হুশিয়ারি দেয়।

উল্লেখ্য, গত রোববার সকাল সাড়ে নয়টায় স্কুলে ঢুকে লোহার রড, লাঠি ও পাইপ দিয়ে শিক্ষক শফিকুল ইসলামকে পিটিয়ে জনসম্মুখে টেনে নিয়ে লাঞ্ছিত করেন স্থানীয় বিএনপি–ছাত্রদল নেতারা।

এ ঘটনায় শিক্ষক শফিকুল ইসলাম বাদী হয়ে সোমবার দুপুরে সদর থানায় এজাহার দায়ের করেন। এজাহারে সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের সদস্য শহিনুর রহমান, মো. কামরুজ্জামান, রবিউল ইসলাম, বল্লী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সেলিম আক্তার মন্টু, বিএনপি কর্মী আব্দুল গনি, ইউপি সদস্য আব্দুর রইচ, ইসলাম কবিরাজ, বল্লী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামানসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, শিক্ষক শফিকুল ইসলাম থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টির আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

বিআরটিএ কর্তৃক সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক বিতরণ

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন ও আহত ১২ পরিবারের অনুকুলে মঞ্জুরিকৃতবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ২০ অসহায়কে ২ লাখ টাকার চেক দিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের গরিব, দুঃস্থ, কর্মহীন,বিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ
  • মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল
  • এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন