বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ১২-১৪ বছর বয়সী খেলোয়ার বাছাইয়ে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিভা অন্বেষণ

ক্রীড়াঙ্গনের উন্নয়নে দক্ষ ক্রীড়াবিদ ও প্রতিভাবান খেলোয়াড় তৈরি লক্ষ্য নিয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদশে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে তৃণমূল পর্যায়ের ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন ক্রীড়া পরিদপ্তর কর্তৃক ‘নতুন কুড়ি স্পোর্টস’ নামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জনপ্রিয় ০৮ টি ইভেন্টে অংশগ্রহণের মাধ্যমে তৃণমূল পর্যায়ে শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে রাষ্ট্রীয় স্বীকৃতির সুযোগঃ ইভেন্ট গুলো হচ্ছে

১। ফুটবল ২। ক্রিকেট ৩। কাবাডি ৪। অ্যাথলেটিক্স ৫। ব্যাডমিন্টন ৬। দাঁবা ৭। মার্শাল আর্ট ৮। সাঁতার।

আবেদনের নিয়মাবলী ও সুযোগ সুবিধাঃ

১। ১২-১৪ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। বয়স প্রমাণের জন্য অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন সনদ বাধ্যতামূলক।

২। একজন খেলোয়াড় সর্বোচ্চ ০২ টি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। তবে দলগত ইভেন্টের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মাবলী প্রযোজ্য হবে।

৩। আবেদনের জন্য জন্মনিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়নপত্র, পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি এবং অভিভাবকের সম্মতিপত্র প্রয়োজন হবে।

৪। প্রতিযোগিতাটি মোট ০৪ টি পর্যায়ে অনুষ্ঠিত হবে। যথা- ক) উপজেলা পর্যায় খ) জেলা পর্যায় গ) আঞ্চলিক পর্যায় ঘ) জাতীয় পর্যায়।

৫। বিজয়ীদের জন্য মেডেল, ট্রফি এবং সনদপত্র থাকবে। এছাড়াও জাতীয় পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের বিকেএসপিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ এবং ভর্তির সুযোগ প্রদান করা হবে।

৬। নিবন্ধিত খেলোয়াড় দ্বাড়া স্ব-স্ব উপজেলা দল গঠিত হয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

আবেদনের তারিখঃ ১২ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত।

ওয়েব সাইটের ঠিকানা:https://notunkurisports.gov.bd

একই রকম সংবাদ সমূহ

দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দারুণ আত্মবিশ্বাস নিয়েই নকআউটবিস্তারিত পড়ুন

মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা

ফুটবল বিশ্বকাপের অফিশিয়াল বল ‘ট্রাইওন্ডা’ পৌঁছে গেছে পৃথিবীর সীমানা ছাড়িয়ে মহাকাশে। আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও জেলা ক্রীড়া সংস্থার অন্তর্গত ক্লাব/সংস্থারবিস্তারিত পড়ুন

  • আর্জেন্টিনার জার্সির পেছনে ‘১৮৯৩’ কেন
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • একটি জার্সির দাম যে কারণে প্রায় অর্ধ লাখ টাকা
  • মেসিকে লাল কার্ড দেখানো হল না কেন? ফাউল নিয়ে বিতর্ক
  • মেসি এত ভালো খেলে কেন : বুবলী
  • এক ম্যাচে ৮ রেকর্ড গড়লেন ফুটবল জাদুকর মেসি
  • হ্যাটট্রিকের পর মেসির স্ত্রী বললেন, ‘তুমি অবিশ্বাস্য’
  • কালো মাস্ক পরে কেন খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক
  • বিশ্বকাপ ফুটবলে কোন দলের সমর্থক, জানালেন প্রধানমন্ত্রী
  • ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন
  • ৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড
  • যুক্তরাষ্ট্র ও কানাডায় ফুটবলকে কেন ‘সকার’ বলা হয়?