বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ৩টি ইউনিয়নের কৃষকদের সমন্বয়ে কৃষকের আয়বন্ধনমূলক কার্যক্রম আইজিএ কৃষি মেলা

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় কৃষকের আয়বন্ধনমূলক কার্যক্রম আইজিএ কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে সুশীলনের বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর সাতক্ষীরার কারিগরি সহযোগিতায় সুশীলনের উপপরিচালক জিএম মনিরুজ্জামান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আইজিএ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।

আইজিএ মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরহাদ জামিল, অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ধুলিহর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলাম, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনিসুর রহমান, কোমরপুর যুব সংঘের সভাপতি মো. ফয়জুল্লাহ, প্রকল্পের প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস, এসিএফর সিনিয়র প্রজেক্ট অফিসার সালমান হক শুভ ও কোমরপুর যুব সংঘের প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান প্রমুখ।

ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ি ইউনিয়নের কৃষকদের নিয়ে কৃষকের আয়বন্ধনমূলক কার্যক্রম আইজিএ মেলায় কৃষকের নিজস্ব জমিতে সুশীলনের সার্বিক সহযোগিতায় জলবদ্ধতা নিরসনে বসত ঘরের ভিটা উঁচু করে জৈব সার ব্যবহার করে কেমিক্যাল মুক্ত উৎপাদিত বিভিন্ন প্রজাতির কৃষি পণ্য শাকসবজি ও হাঁস-মুরগি, মাছ, মাংস, ছাগলসহ বিভিন্ন ধরনের রকমারি পণ্য মেলার স্টলে স্থান পেয়েছে।

সুশীলনের এ সি এফ এর অর্থায়নে কৃষকের বাড়ির আঙিনায় জলবায়ু সহিষ্ণু জৈব সার ব্যবহার করে কেমিক্যাল মুক্ত কৃষি, মৎস্য, গবাদি পশু পালনে উৎসাহ প্রদানে প্রায় পাঁচ শতাধিক কৃষককে বিভিন্ন ইউনিয়নে কমিটি গঠনের মাধ্যমে সহায়তা দিয়ে যাচ্ছে। এসিএফর অর্থায়নে ও সুশীলনের বাস্তবায়নে কৃষকদের স্বাবলম্বী করে গড়ে তোলা হচ্ছে।

আইজিএ কৃষি মেলা চলাকালীন সময়ে সুশীলন ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মূনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই মেলাকে ঘিরে এলাকার কৃষক কৃষাণী ও দর্শনার্থীদের ব্যাপক লোকসমাগম লক্ষ্য করা গেছে।

এ সময় সুশীলন, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তিনটি ইউনিয়নের কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল

রাজধানীর ন্যাম ভবনের ফ্ল্যাট থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত লাশবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ
  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল