শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আশাশুনিতে ৪ দলীয় আরাফাত রহ: কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

আবু সাঈদ : আশাশুনিতে বিদেশি ও দেশি খেলোয়াড়ের সমন্বয়ে লাখ টাকার ৪ দলীয় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন।
হাজার হাজার দর্শকের উপস্থিতিতে বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে রাজাপুর মধ্যম একসরা যুব সংঘ এর আয়োজনে আনুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং সাতক্ষীরা জেলা বিএনপি নেতা রুহুল কুদ্দুস চেয়ারম্যানের সভাপতিত্বে ও সার্বিক তত্ত্বাবধানে একসরা ফুটবল ময়দানে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিতহয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক এড সৈয়দ ইফতেখার আলী।
বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম চেয়ারম্যান, জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাতক্ষীরা পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, আশাশুনি উপজেলা বিএনপির আহ্বায়ক সম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব নুরে আলম সিদ্দিকী, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য সচিব মশিউল হুদা তুহিন, জেলা তাঁতীদলের আহ্বায়ক হাসান শাহরিয়ার রিপন, জেলা জাসাসের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ জিল্লুর রহমান।
উদ্বোধনী খেলায় নাইজেরিয়ান ও দেশি খেলোয়াড়ের সমন্বয়ে প্রতিদ্বন্দ্বিতা করে
হাজিপুর ফুটবল একাদশ বনাম সাতক্ষীরা ঘোনা ফুটবল একাদশ।
উদ্বোধনী খেলায় হাজিপুর ফুটবল একাদশ ৩ গোলে জয়ী হয়।
আরো উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, আব্দুল আলীম, রবিউল আউয়াল ছোট, জেলা জাসাসের সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক নুরে আলম সরোয়ার লিটন, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, সাদিক আনোয়ার ছোট্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন নিরব, উপজেলা জাসাসের আহ্বায়ক মির্জা আসাদুজ্জামান, খাজরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহানউদ্দিন বুলু, সদস্য সচিব ইউনুচ আলী, প্রতাপনগর বিএনপির আহ্বায়ক শাহ আলম, শ্রীউলা বিএনপির সদস্য সচিব মফিজুল ইসলাম, ছাত্র নেতা আলামিন সহ বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ ও এলকাবাসী।

একই রকম সংবাদ সমূহ

শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী

শিক্ষার্থীদের আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে অবশ্যই কম্পিউটার সম্পর্কেবিস্তারিত পড়ুন

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন