শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার উন্নয়নে তারেক রহমানের নজর রয়েছে : কাজী আলাউদ্দীন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যা বলেন তাই করেন, সাতক্ষীরা উন্নয়নে তার নজর রয়েছে। এখানে একটি স্বাধীনতাবিরোধী দল বারবার আপনাদেরকে ধোঁকা দিয়ে ভোট নিয়ে এলাকার উন্নয়নকে ব্যাহত করছে। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ধানের শীষের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যে কাজী আলাউদ্দীন বলেন, ২০০১ সালের সংসদ নির্বাচনে তিনি নির্বাচিত হয়ে এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছি। এলাকার রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মন্দির, মসজিদ, বিদ্যুৎসহ সকল ইউনিয়ন পরিষদ ভবন তার হাত ধরে গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, এজন্য মানুষ আমাকে উন্নয়নের রূপকার বলে।

তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করতে হবে। পুনরায় নির্বাচিত হলে উপকূলীয় কালিগঞ্জে ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

কাজী আলাউদ্দীন বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার গুরুত্ব দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালুসহ স্বাস্থ্য, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ ও কর্মসংস্থানের উন্নয়ন করা হবে। এবারের নির্বাচনে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে। সে লক্ষ্যে ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে দেশ গড়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি।

মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নাজমুল ইসলাম বাবুর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন মুকুল।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমিনুর রহমান আমিন, জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পী, উপজেলা কৃষক দলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, সাবেক ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেদওয়ান ফেরদাউস রনি, বিষ্ণুপুর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, ধলবাড়িয়া বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউল ইসলাম, কুশুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার হাসানুজ্জামান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল্লাহ বাহার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম মিলন, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম টোকন, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বুলু, হাসনাত আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।=

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ

কালিগঞ্জে প্রান্তিক নারী কৃষকদের অংশগ্রহণে লার্নিং অ্যান্ড শেয়ারিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

কালিগঞ্জে উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিকেলেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গাঁজাসহ নারী আটক
  • সাতক্ষীরায় ভূমি অফিসের নায়েব আশরাফুজ্জামানের অবৈধ সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে মসজিদের জমি নিয়ে বিরোধ, কমিটির দাবি-জমি দখলের চেষ্টা
  • সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী ও শি-শুকন্যাকে হ-ত্যার দায়ে আব্দুর রউফ সরদারকে মৃ-ত্যুদণ্ড
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন
  • কালিগঞ্জে মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র কর্তৃক গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, প্রধান আসামি আমিনী গ্রেপ্তার
  • কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে ত্রাণ বিতরণ, চাল বরাদ্দ বাড়ানোর কথা জানালেন কাজী আলাউদ্দীন
  • কালিগঞ্জের মানুষের পাশে রেমিট্যান্স যোদ্ধা খোকন মোল্লা, চালু করলেন ফ্রি অ্যাম্বুলেন্স
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!