রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কলারোয়ার কয়লা গ্রামে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ, পরিবার নিরাপত্তাহীনতায়

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক মেধাবী স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

৯ অক্টোবর ২০২৩ তারিখে স্কুল থেকে ফেরার পথে আওয়ামীলীগের গুন্ডা মন্টু ও তার সঙ্গিরা তাকে ধর্ষণ করে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলছাত্রী শিউলি খাতুন (১৫) প্রতিদিনের মতো স্কুল শেষে বাড়ি ফিরছিল। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী, যার নেতৃত্বে ছিল মন্টু, তাকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয়।
ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগীর পরিবারকে “উন্নয়ন পরিষদ উপ” এর মানবাধিকার কর্মী আসমাউল হুসনা বাক্তিগত ভাবে ১০,০০০/- টাকা দিয়ে সাহায্য করে এবং মানবাধিকার কর্মী ভুক্তভোগীর পরিবারকে আইনি ব্যবস্তা নেওয়ার পরামর্শ দেন।
এর ফলে ভিকটিমের পরিবার ও এই মানবাধিকারী কর্মী আওয়ামীলীগদের গুন্ডাদের হুমকির মুখে পড়ে। তারা বলে যদি তারা থানায় অভিযোগ করে তাহলে শিউলি খাতুনের মেরে নদীতে ভাসিয়ে দিবে। এই ভয়ে ভিকটিমের পরিবার কোন আইনি ব্যবস্তা নেইনি।

কলারোয়া থানার কর্মরত অফিসার বলেন, ভিকটিমের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। যদি মামলা করে তাহলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে তিনি বলে আশ্বাস দেন।

কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন