মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বেঁচে গেল দুই শিশু, মারা গেলেন মা

সাতক্ষীরার কালিগঞ্জে সড়ক দুর্ঘটনায় আরতী দাস (২৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় তার কোলে থাকা ১৬ মাস ও পাঁচ বছর বয়সী দুই শিশু বেঁচে গেছেন। তবে স্বামী ও সন্তান আহত হয়েছেন।

রোববার (৯ মে) রাত ৮টায় কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত গৃহবধূ উপজেলার বিষ্ণুপুর গ্রামের নিমাই দাসের স্ত্রী ও সাতক্ষীরা সদর থানার আলীপুর গ্রামের সুভাষ দাসের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরতী দাস তার বড় ছেলে আশিক দাস (৫) এবং ছোট ছেলে ১৬ মাস বয়সী আবির দাসকে সঙ্গে নিয়ে স্বামী নিমাই দাসের (৩২) সঙ্গে মোটরসাইকেলযোগে বাবার বাড়িতে যাচ্ছিলেন।

পথিমধ্যে কালিগঞ্জের নলতা প্যারামেডিকেলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি পিকআপ তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় ওই গৃহবধূ কোলের বাচ্চাসহ রাস্তায় পড়ে গেলে পিকআপের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আরতী দাশ।

এছাড়া স্বামী নিমাই দাস, বড় ছেলে আশিক দাস ও ছোট ছেলে আবির দাস গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের নলতা হাসপাতালে ভর্তি করে। তবে ঘাতক পিক-আপটিকে আটক করা সম্ভব হয়নি।

কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জে গলায় রশি দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় (মো. রাশিদুল ইসলাম) নামেবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন