রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এলাকাবাসীর তীব্র ক্ষোভ

সাতক্ষীরার কালিগঞ্জ বরেয়া হাট জবরদখলের অভিযোগ

কালিগঞ্জের তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে অবস্থিত বরেয়া হাট দখল করে পাকা প্রাচীর ও গেইট নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। প্রকাশ্যে সরকারি হাট দখল করার ঘটনায় এলাকাবাসীর মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বরেয়া গ্রামের একাধিক ব্যক্তি জানান, বরেয়ায় নদীর তীরে প্রায় ২ বিঘা জমির উপর হাট রয়েছে। অর্ধশতাধিক বছর ধরে এখানে হাটবাজার বসছে। বর্তমানে প্রতি মঙ্গলবারে এ হাটে ক্রেতা-বিক্রেতারা আসেন।

সোমবার (২৭ মার্চ) সকালে বরেয়া গ্রামের মৃত অভিলাশ পরমান্নের ছেলে নেপাল পরমান্নে ওরফে বুধো (৪৮) ও মৃত ভোলা পরমান্নের ছেলে সুজিত পরমান্নের (৩০) নেতৃত্বে সরকারি হাটের জমি জবরদখলের উদ্দেশ্যে পাকা প্রাচীর ও গেইট নির্মাণ শুরু করা হয়। এলাকাবাসী এর প্রতিবাদ করলে সেখানে মন্দির নির্মাণ করা হবে বলে জানায় এবং নির্মাণ কাজ অব্যাহত রাখে। সরকারি হাট অবৈধ দখল বন্ধ করতে তাৎক্ষণিক ভাবে তারালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শ্রীকান্ত সরকারকে অবহিত করে এলাকাবাসী।

সরকারি হাটের জায়গা জবরদখলের বিষয়টিকে কেন্দ্র করে ওই এলাকায় সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
এব্যাপারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শ্রীকান্ত সরকারের নিকট জানতে চাইলে তিনি বলেন, সরকারি হাটের জায়গায় পাকা প্রাচীর নির্মাণের বিষয়টি জানতে পেরে যারা দখলের সাথে জড়িত রয়েছে তাদেরকে কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আজাহার আলীর নিকট জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না। জরুরি ভিতিত্তে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান তিনি।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন