মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কুমিরায় পরিবহন চাপায় মা-ছেলে নিহ*ত, আহ*ত বাবা-মেয়ে

সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরায় পরিবহনের ধাক্কায় মা-ছেলে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন বাবা ও মেয়ে।

শুক্রবার দুপুরে তালা উপজেলার সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটার কুমিরা বাসস্ট্যান্ডের অদূরে কদমতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রীতা সাধু (৩০) খুলনা জেলার কপিলমনি এলাকার অপূর্ব সাধুর স্ত্রী। তাদের ছেলের নাম সৌরভ সাধু (৫)।

পাটকেলঘাটা থানার ওসি মাঈনুদ্দীন জানান, অপূর্ব সাধু মোটরসাইকেলে তার স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে কদমতলা মোড় এলাকায় পৌছে সাগরদাঁড়ির দিকে যাত্রা শুরু করলে ঢাকা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি দ্রুতগতির পরিবহন বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান মা ও ছেলে। আহত বাবা ও মেয়েকে স্থানীয়রা উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ দুর্ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বেড়বাড়ী গ্রামের জন্মগত শারীরিক ও বাক প্রতিবন্ধীবিস্তারিত পড়ুন

সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

অ্যাম্বুল্যান্স, অগ্নিনির্বাপক ও উদ্ধারকাজে নিয়োজিত রাষ্ট্রীয় জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কোনোবিস্তারিত পড়ুন

  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান