বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার খেজুরডাঙ্গা হাইস্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করে গৌরবজনক সাফল্য অর্জন করেছে সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙ্গা আর.কে. মাধ্যমিক বিদ্যালয়। এই সাফল্য উদযাপন ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম।
তিনি বক্তব্যে বলেন, “ভালো হলে সবার চেয়ে ভালো হতে হবে, আর খারাপ হলে সবার চেয়ে খারাপ—যাতে মানুষ চিনতে পারে। তবে আমাদের লক্ষ্য হওয়া উচিত আলোকিত মানুষ হওয়া। আমরা সকলে আলোকিত মানুষ হতে চাই এবং আলোকিত মানুষ হতেই হবে।”

তিনি আরও বলেন— “খারাপ বন্ধু বা খারাপ মানুষের সঙ্গে চললে নিজের ভবিষ্যৎ বিপন্ন হতে পারে। তাই সব সময় ভালো সঙ্গ ও সৎ পথে চলার চেষ্টা করতে হবে।”

তিনি সাতক্ষীরার কৃতী সন্তান ক্রিকেটার মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার ও ফুটবলার প্রান্তির উদাহরণ দিয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন এলাকার ও দেশের গৌরব বাড়ানোর আহ্বানে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সানজিদা খাতুন, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান।
সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শিহাব হোসেন।

অনুষ্ঠানে এ+ প্রাপ্ত শিক্ষার্থীদের মায়েদের গলায় সম্মাননা মেডেল পরিয়ে দেয়া হয়, যা উপস্থিত সকলকে আবেগাপ্লুত করে তোলে। অভিভাবকদের এমন সম্মাননা সমাজে ইতিবাচক বার্তা দেয়—একজন সন্তানের সফলতার পেছনে মায়ের অবদান কতটা গুরুত্বপূর্ণ।
কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটি শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী