বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ঘোনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান মোশা’র উপর গুলি বর্ষনকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বোরবার (১৭ জুলাই) বিকাল ৫টায় সদরের ঘোনা বাজারে ঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রসাশক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহম্মেদ, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক বৈকারী ইউনিয়নের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান মোশা ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোছা. রোখসানা পারভিন প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কেনো অধ্যক্ষ ফজলুর রহমান মোশার উপরে হামলা করা হলো ? আওয়ামী লীগকে গুলি করে হত্যা করা যায় না! ফজলুর রহমান মোশাকে হত্যা করে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করা যাবে না। যারা আওয়ামী লীগকে ধংশ করতে চান তারা নিজেরাই ধংশ হয়ে যাবে। কেউ নিজের উপরে নিজে গুলি চালাতে পারেনা, যারা মোশা চেয়ারম্যানকে হত্যার উদেশ্যে গুলি চালিয়েছিলো তারই অপপ্রচার চালাচ্ছে যে সে নিজের পায়ে গুলি চালিয়েছে। এথেকে বোঝা যাচ্ছে অপপ্রচারকারী ব্যক্তিরাই মোশার উপর গুলি বর্ষনকারী এবং এই ঘটনার সাথে জড়িত ও প্রকৃত হামলাকারী। অনতিবিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে গেগ্রতার করে শাস্তির দাবি জানান বক্তারা। হাজার হাজার মানুষ দোষীদের দৃষ্ট্রান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঘোনা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মো. কামাল হোসেন।

একই রকম সংবাদ সমূহ

কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের কৃষিকে একটি লাভজনক খাতে পরিণত করারবিস্তারিত পড়ুন

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদেরবিস্তারিত পড়ুন

রাষ্ট্রের সংকট সমাধানে তরুণদের প্রশ্ন ও মতামত জরুরি: রিজভী

সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সংকট চিহ্নিত করে সমাধানের পথ বের করতে তরুণদেরবিস্তারিত পড়ুন

  • স্কুলছাত্রী তাজমিনের সঙ্গে সেই রাতে কী ঘটেছিল, চাঞ্চল্যকর তথ্য দিলেন সিএনজিচালক সুমন
  • ফোনে সহজেই চালু করুন স্টারলিংকের মোবাইল সেবা
  • রমজানে খাদ্যসংকট হবে না, পর্যাপ্ত মজুতের দাবি খাদ্যমন্ত্রীর
  • শিক্ষার্থীদের অবশ্যই প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে হবে: অর্থমন্ত্রী
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী
  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন