বুধবার, আগস্ট ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার চালতেতলা বাজার ব্যবসায়ী সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাজার ব্যবসায়ী সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) চালতেতলা বাজারস্থ হাজী সোহারাব আলী মসজিদ মার্কেটে বেলা ১২টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোটাররা বিরতিহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। উক্ত নির্বাচনে ২০০ ভোটারের মধ্যে ১৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

ভোট গণনা শেষে রাত সাড়ে ৮ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শিক্ষক মোঃ নজিবুল ইসলাম। উক্ত নির্বাচনে সভাপতি পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে এড. এমএ হাসান ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আসাদুর রহমান চেয়ার প্রতীক নিয়ে ৬৮ ভোট পেয়েছেন, সহ সভাপতি পদে যথাক্রমে ইসমাইল আম প্রতিক নিয়ে ১২৯ ভোট এবং মোঃ মনির উদ্দিন কাঁঠাল পথিক নিয়ে ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তাদের প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ বদরুজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল হাকিম হরিণ প্রতীকে ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ডাঃ মোঃ মহিনুর ইসলাম বাঘ প্রতীকে পেয়েছেন ৭২ ভোট।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল আলীম সরদার, অর্থ সম্পাদক পদে ডাঃ শামসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নুর ইসলাম, দপ্তর সম্পাদক পদে মোঃ জাহিদ হাসান দিপু, সদস্য পদে আব্দুর রহমান কচি ও মারকুস গাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ রুস্তম আলী, মোঃ শাহ আলম হোসেন, সাইদুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় টাঙ্গাইলের একজন ইউপিবিস্তারিত পড়ুন

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ডিসেম্বরের মধ্যে দেশের কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা নির্ভুল ও স্বচ্ছভাবে প্রণয়নের নির্দেশবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও যদি কোনো গণমাধ্যম আগাম ঘোষণা দিয়ে শেখ হাসিনারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলায় এনসিপির প্রার্থী থাকবে: নাহিদ ইসলাম
  • পদায়নের তারিখ ঘোষণা, শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
  • এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই: পেট্রোবাংলা
  • পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী