বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ঝাউডাঙ্গায় ডিজিটাল জনশুমারি ও গৃহগণনার প্রশিক্ষণ

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গায় প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর সুপারভাইজার ও গণণাকারীদের প্রশিক্ষণ শুরু হয়েছে।

৪ দিনব্যাপী প্রশিক্ষণের প্রথম দিন শনিবারে ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসায় প্রশিক্ষণে সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ১৩জন সুপারভাইজার ও ৮০জন গণণাকারী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনার বিভাগের অধীনে জেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

প্রশিক্ষণ সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান অফিস, সাতক্ষীরা’র উপ-পরিচালক মো. বছির উদ্দিন।

এসময় আরো উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মো. আব্দুল মজিদ, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী বক্স প্রমুখ।

মাষ্টার ট্রেনার হিসেবে প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন, জনশুমারি ও গৃহগণণা প্রকল্পের জোনাল অফিসার মোছা. শারমিন নাহার ও আইটি সুপারভাইজার মো. আসাদুল ইসলাম।

উল্লেখ্য আগামী ১৫ জুন থেকে শুরু এবং ২১ জুন ২০২২ পর্যন্ত দেশব্যাপী প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ শুরু হবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল