মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহরে ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে নতুন টিউবওয়েলের উদ্বোধন

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বড়দল পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে নবনির্মিত একটি টিউবওয়েলের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আসরের নামাজের পর আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি ও ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিটি কলেজ-এর সহকারী অধ্যাপক ও পরিষদের কর্ণধর শেখ আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়-এর প্রধান শিক্ষক ও সমাজ কল্যাণ পরিষদের সদস্য আব্দুস সালাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন পরিষদের সদস্য মোখলেসুর রহমান, শামীম সানা, মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, মাওলানা মহিবুল্লাহ, আবু দাউদ এবং সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আনোয়ারুল হকসহ মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় মুসল্লিরা।
বক্তারা বলেন, মুসল্লিদের ওযু করা ও এলাকাবাসীর বিশুদ্ধ পানির চাহিদা পূরণে এই টিউবওয়েল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা সমাজের বিত্তবানদের জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, ব্রহ্মরাজপুর ও ধুলিহর ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কয়েক মাস আগে প্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। ইতোমধ্যে সংগঠনটি এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে প্রশংসা অর্জন করেছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জাতীয়তাবাদী তরুণ দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিক পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আলোচনা সভা ওবিস্তারিত পড়ুন

শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন

দীর্ঘদিনের প্রচেষ্টার পর সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১১ নং পদ্মপুকুর ইউনিয়নের মধ্য দিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে মাছচাষীদের প্রশিক্ষণ ও গাছ বিতরণ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে ইনতেফা কোম্পানির পক্ষ থেকে মাছচাষীদের নিয়ে আধুনিক মাছচাষ বিষয়ক প্রশিক্ষনবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জাসাসের প্রতিবাদ মিছিল
  • সাতক্ষীরায় জেলা যুবদলের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও মিছিল
  • সাতক্ষীরায় সার্ভিস প্রোভাইডারদের তালিকাভুক্তকরণ বিষয়ক মতবিনিময় সভা
  • রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের স্ত্রী : দাবি পুলিশের
  • সাতক্ষীরায় যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন
  • তেলের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় ও নিত্যপণ্যের দামে নতুন চাপ
  • সাতক্ষীরা পিএন হাইস্কুলের নবগঠিত এ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা প্রদান
  • এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে
  • গাজী নজরুলের বাসা থেকে পাওয়া মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠিতে যা লেখা
  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী গ্রেফতার
  • দুপুরে দুই স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার