সাতক্ষীরার ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ও ফিংড়ি ইউনিয়ন যুব ও ক্রীড়া বিভাগের যৌথ উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে ধুলিহর ইউনিয়ন যুব-জামায়াতের সভাপতি মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে ধুলিহরের ঐতিহ্যবাহী কোমরপুর ফুটবল মাঠে ‘যুব প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’ শীর্ষক এই খেলাটি অনুষ্ঠিত হয় ।
দর্শকনন্দিত এই প্রীতি ফুটবল ম্যাচের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং সদর মিডিয়া পরিচালক মাওলানা আনিছুর রহমান, ধুলিহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা ইউনিট সদস্য মাওলানা আশরাফুজ্জামান খোকন, ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ আব্দুস ছালাম এবং ফিংড়ি ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ শাহিনুউজ্জামান, ধুলিহরের বিশিষ্ট সমাজসেবক আবু শামীম মো.অহিদুজ্জামান, ধুলিহর যুব বিভাগের সভাপতি মাওলানা আব্দুল করিম, ফিংড়ি যুব বিভাগের সভাপতি মো.আশরাফ হোসেন, দৃষ্টিপাতের ফিংড়ি প্রতিনিধি মো. হেলালউদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলার প্রথম অর্ধেকে ধুলিহর যুব ফুটবল একাদশের মো.মিজানুর রহমান পতিপক্ষের জালে প্রথম গোল করেন এবং দ্বিতীয় অর্ধেকে ফিংড়ি যুব ফুটবল দলের রমজানের গোলে খেলা সমতায় ফিরলে টাইব্রেকারের মাধ্যমে ধুলিহর যুব ফুটবল একাদশ ৬-৫ গোলের ব্যবধানে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় বিজয়ী দলের পুরস্কার স্পন্সার করেন আল্লাহর দান পোল্ট্রি ফিডের স্বত্বাধিকারী মোঃ মেহেদী হাসান চৌধুরী এবং রানার্সআপ দলের পুরস্কার স্পনসার করেন কট্টর বিডির মো.ফয়সাল আহমেদ।
ম্যাচে সেরা খেলোয়াড় নির্বাচিত হন যৌথভাবে ধুলিহরের এর মো. মিজানুর রহমান এবং ফিংড়ির রমজান।
খেলায় মাঠ পরিচালকের দায়িত্ব পালন করেন ইউনিয়ন জামায়াতে ইসলামিক সেক্রেটারি মো. রবিউল ইসলাম, ইয়ারুল ইসলাম এবং মো. ফরহাদ হোসেন।
খেলায় স্থানীয় যুবসমাজের বিপুল উপস্থিতি ও আনন্দমুখর পরিবেশ পরিলক্ষিত হয়। বক্তারা খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে যুবসমাজকে মাদকমুক্ত রেখে মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর ছাড়পত্র নিতে ২০০ টাকা এবংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক কার্যক্রম বাস্তবায়নের দাবিতে কলারোয়ায় এক মতবিনিময়বিস্তারিত পড়ুন


