বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার নতুন এসপি কাজী মনিরুজ্জামান

সাতক্ষীরার নতুন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপি এম বার)। বুধবার (৩ আগষ্ট) সাতক্ষীরাসহ দেশের ৪০ জেলায় নতুন পুলিশ সুপারকে (এসপি) দায়িত্ব দিয়েছে বাংলাদেশ পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের এ দায়িত্ব দেওয়া হয়। এসব জেলার আগের এসপিদের নতুন কর্মস্থলে পাঠানো হয়েছে।

নতুন পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান জানান, মাদক, ইভটিজিং, নারী নির্যাতন ও জঙ্গীবাদমুক্ত সাতক্ষীরা গড়তে নিরলস ভাবে কাজ করবেন তিনি। এছাড়া সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করতে চান। তিনি বলেন, সাতক্ষীরা বাসীকে আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইলো। আমার বাবা অসুস্থ, সুস্থ হলে আগামী তিন-চার দিনের মধ্যেই সাতক্ষীরাতে যোগদান করব।

এর আগে তিনি ফেনীর পুলিশের পুলিশ সুপার ছিলেন। বর্তমানে বাংলাদেশ পুলিশের বিশেষ শাখা (এসবি) ঢাকার পুলিশ সুপার হিসাবে কর্মরত অবস্থায় তাকে সাতক্ষীরায় পদায়ন করা হয়েছে।

কাজী মনিরুজ্জামান ১৯৭৬ সালের ৩০ জুন ঝিনাইদহের গোবিনাথপুরে জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে হরিনাকুন্ডু পিএনহাই স্কুল থেকে এসএসসি ও ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমএসএস ডিগ্রি লাভ করেন।

একই রকম সংবাদ সমূহ

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য এবং সংরক্ষিত নারী সদস্য পদেরবিস্তারিত পড়ুন

জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: ইসি আনোয়ারুল ইসলাম

২০২৭ সালের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমানও ফ্যামিলি কার্ড পাবেন: মীর শাহে আলম

দেশের চার কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেনবিস্তারিত পড়ুন

  • বেহেশতের টিকিট বিক্রেতারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
  • ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, নিয়োগ পাবে ৫০০০ চিকিৎসক
  • আ.লীগ ফিরলে জামায়াত নেতাদের আবারও ফাঁসি দেবে: রাশেদ খাঁন
  • এমপি নজরুল ফের ৪ দিনের রিমান্ডে
  • জামায়াত দল হিসেবে ‘অকৃতজ্ঞ’: মীর শাহে আলম
  • ইউপি নির্বাচন বিধিমালার গেজেট প্রকাশ, এসেছে পরিবর্তন
  • ঢাকায় অফিস খুলতে চায় মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: মামা ওবায়দুর কারাগারে
  • অবশেষে প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষকের নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর
  • দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যার সময় বাসায় খাচ্ছিলেন এমপি গাজী নজরুল
  • বসিয়েছিলেন ২০টি সিসিটিভি ক্যামেরা, ঘুমাতেন কবুতরের ঘরে, তবু শেষরক্ষা হয়নি
  • শ্যামনগরের পদ্মপুকুর-গাবুরায় সড়ক নির্মাণে ২৩ কোটি ২৫ টাকা অনুমোদন