বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার নলতায় এম.জে.এফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে শীতবস্ত্র বিতরণ

দেবহাটা প্রতিনিধি: নলতা এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম,জে,এফ) আয়োজনে এবং অধ্যাপক ডা. মো.আব্দুল মালেক খান ও অধ্যাপক ডা.এস এম আব্দুল ওহাব এর সহযোগিতায় বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মানবাধিকার জনকল্যাণ ফাউন্ডেশন (এম,জে,এফ) এর নির্বাহী পরিচালক আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ৬নং নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন নলতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয় অভিভাবক কমিটির আহবায়ক রফিকুল ইসলাম (খোকন), নলতা ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি আশরাফুল ইসলাম।
সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন এমজেএফ বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম।
অন্যান্যদের মধ্যে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে আরিফুল হক, আবুল কাশেম, শরিফা পারভীন, রহিমা খাতুন, আবুল হুসাইন, শাহআলম, রাজিয়া খাতুন সহ প্রতিবন্ধী শিক্ষার্থীর অভিভাবক, স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

এসময় প্রধান অতিথি ছিলেন ৬নং নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা না। তাদেরও সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার রয়েছে। আমার ইউনিয়ন পরিষদে প্রতিবন্ধীদের জন্য সেবা সবার আগে দেওয়ার নির্দেশ দেওয়া আছে। প্রতিবন্ধীদের সঠিক ভাবে গড়ে তুলতে পারলে তারাও সম্পদে পরিণত হবে।

তিনি আরো বলেন, কালিগঞ্জ উপজেলার একমাত্র সরকার স্বীকৃতি প্রতিবন্ধী বিদ্যালয়টি অবহেলিত মানুষের জন্য বিশেষ অবদান রাখায় ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই প্রতিষ্ঠানের উন্নয়নে সব সময় পাশে থেকে কাজ করে যাব।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

সাতক্ষীরায় অসহায় হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ

সাতক্ষীরায় মিশন ক্যাথলিক চার্জের অডিটরিয়ামে প্রাক্তন রেজিস্টার্ড শিশুদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান

সাতক্ষীরা শহরে ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেবিস্তারিত পড়ুন

  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী
  • সাতক্ষীরায় আলিপুর ও বল্লী ইউনিয়নে শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা
  • সাতক্ষীরার শায়নীকে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের অভিনন্দন
  • সাতক্ষীরায় মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে অনুদানের চেক বিতরণ