সাতক্ষীরার ভোমরা পোর্ট দিয়ে দেশত্যাগের সময় বরিশাল মহানগর আ.লীগ নেতা আটক


সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দেশত্যাগের সময় বরিশাল মহানগর আওয়ামীলীগ নেতাকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার সকালে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন শেষে ভারতে যাওয়ার সময় বিজিবি তাকে আটক করে।
আটককৃতের নাম নিরব হোসেন টুটুল (৫৫)। তিনি বরিশাল সদরের মৃত হারুনার রশিদ এর ছেলে ও বরিশাল চেম্বার অব কমার্স এর পরিচালক, জেলা মৎস্য মালিক সমিতির সাধারণ সম্পাদকসহ মহানগর আওয়ামীলীগ নেতা বলে জানিয়েছে বিজিবি।
সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ান বিজিবির ভোমরা ক্যাম্প কমান্ডার সুবেদার মো. আফজাল হোসেন জানান, সীমান্তে রেড এলার্ট জারি করা হয়েছে। সকাল সাড়ে সাতটার দিকে ভারতে যাওয়ার সময় নিরব হোসেন টুটুল নামের ওই ব্যাক্তিকে দেখে সন্দেহ হলে তাক জিজ্ঞাসাবাদ করলে জানায় তিনি বরিশাল মহানগর আওয়ামীলীগ নেতা। পরে তাকে আটক করা হয়।
এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাড়ে ছয় বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭,৯৬৩ শিশুর
২০২০ সাল থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সাড়ে ছয় বছরে সারা দেশেবিস্তারিত পড়ুন

ধর্ম যার যার, পরিচয় আমরা সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্মবিস্তারিত পড়ুন

মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জ সদর উপজেলার ১২টি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয়বিস্তারিত পড়ুন


